ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

Share:

নিজস্ব প্রতিনিধি:  পূবালি বাতাসের জেরে সাগর থেকে বাংলাদেশ হয়ে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। যার জেরে কালীপুজো মিটতেই আজ, মঙ্গলবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হয়েছে। কলকাতাতেও বৃষ্টি হয়েছে। একই পরিস্থিতি বজায় থাকবে আগামিকাল বুধবার (১১ নভেম্বর)। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামিকাল বুধবার ভাইফোঁটার দিনেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়।

এদিন সন্ধ্যায় আবহাওয়া দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, বুধবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা।  হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ সকালে শহরের তাপামত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বড় কোনও দুর্যোগের সম্ভাবনা এখন নেই। তবে আজ, মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-য়ে হালকা ঝড়বৃষ্টি হতেও পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বাকি জেলায় ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কালীপুজোতে বৃষ্টি না হলেও ভাইফোঁটাতে সেই সম্ভাবনা রয়েছে। এদিন শহরে ০০২.৮ মিমি বৃষ্টি হয়েছে শহরে।

আজ, মঙ্গলবার (১০ নভেম্বর)  দুপুরে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই পূর্বাভাস মিলেও গিয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইছে। হুগলির কিছু অংশে শিলাবৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির এই পরিবেশ কাটলেই শহরে ফিরবে শীতের আমেজ। সপ্তাহের শেষে একধাক্কায় তিন ডিগ্রি কমতে পারে শহরের তাপমাত্রা। 

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি