বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তা দখল করে রাখার অভিযোগ উঠেছিল আগেই। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) অভিযান চালাল পুরসভা। কলকাতার কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হওয়া অস্থায়ী শেড ও বাঁশের কাঠামো ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। সাধারণ মানুষের যাতায়াতে সমস্যার অভিযোগও উঠেছিল। এবার সেখানেই চলল বুলডোজার। আজ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে খোলা হল ফুটপাত দখল করে রাখা অস্থায়ী ছাউনি।   

অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে বাঁশ এবং টিন দিয়ে অস্থায়ী শেড তৈরি করা হয়েছিল। পাশাপাশি নিরাপত্তার জন্য বসানো হয়েছিল লোহার ব্যারিকেড। এর ফলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এমনকী, রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তা দখল করে রাখার অভিযোগ উঠে অভিষেকের অনুগামীদের বিরুদ্ধে। কালীপুজো শেষ হতেই  রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী হয় পুরসভা। বৃহস্পতিবার সকালে অভিষেকের বাড়ির সামনে থেকে একে একে সরিয়ে ফেলা হয় অস্থায়ী টিনের ছাউনি এবং বাঁশের কাঠামো।  শুধু তাই নয়, বাড়ির সামনে থাকা লোহার স্লাইডিং ব্যারিকেডও গ্যাস কাটার দিয়ে কেটে সরিয়ে দেওয়া হয়। পুরসভার অভিযানে কার্যত বদলে যায় কালীঘাট রোডের ওই অংশের চেহারা। গত ১৫ বছরে যে রাস্তা সাধারণ মানুষ চোখে দেখেনি সেই রাস্তা এখন সকলের জন্য খুলে দেওয়া হল। এমনকি বাড়ির বাইরে রাস্তায় থাকা সিসি ক্যামেরাও খুলে নেওয়া হয়। 

আরও পড়ুন: ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উল্লেখ্য, ১২১, কালীঘাট রোডে অভিষেকের বাড়ির সামনের শেড ঘিরে গত কয়েক দিন ধরেই বিতর্ক চলছে, গত শুক্রবার অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে এই জায়গাতেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল। সেই জল গড়িয়েছে বহুদূর। তবে বৃহস্পতিবারেই নেওয়া হল বড় পদক্ষেপ। 

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!