প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার কমাতে দীর্ঘদিন ধরেই নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। কখনও পাটের ব্যাগ, কখনও চটের থলে ব্যবহারে জোর দেওয়া হয়েছে। এবার সেই সমস্যার সমাধানে নতুন ভাবনার কথা সামনে আনলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর প্রস্তাব, বাজারে চালু করা হবে ভুট্টার দানা দিয়ে তৈরি এক ধরনের ব্যাগ, যা দেখতে অনেকটা প্লাস্টিকের মতো হলেও পরিবেশের ক্ষতি করবে না।

পুরমন্ত্রী জানিয়েছেন, এই ব্যাগগুলি বিভিন্ন বাজারে ভেন্ডিং মেশিনের মাধ্যমে পাওয়া যাবে। ক্রেতারা ২, ৫ কিংবা ১০ টাকা দিয়ে প্রয়োজনমতো ব্যাগ কিনতে পারবেন। এই ব্যাগের বিশেষত্ব হল, ব্যবহারের পর এই ব্যাগ জলে ফেললে গলে যাবে। ফলে দীর্ঘদিন ধরে পরিবেশে জমে থাকার আশঙ্কাও থাকবে না। এ প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে ইতিমধ্যেই বাজারে ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ৫ বা ১০ টাকা দিয়ে কাপড়ের ব্যাগ পাওয়া যাবে। পাশাপাশি ভুট্টার দানা দিয়ে তৈরি বিশেষ ব্যাগও রাখা হবে। তাঁর কথায়, অনেক সময় মাছ বা মাংস কিনতে গিয়ে ক্রেতারা বাড়ি থেকে ব্যাগ আনতে ভুলে যান। সেই পরিস্থিতিতে মাত্র ২ টাকা দিয়েই এই বিকল্প ব্যাগ কিনে নিতে পারবেন তাঁরা।

আরও পড়ুন: পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

এছাড়াও প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের জন্য আরও একটি বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, এমন ভেন্ডিং মেশিন আনা হচ্ছে, যেখানে ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিলে বিনামূল্যে একটি ব্যাগ পাওয়া যাবে। অর্থাৎ প্লাস্টিক বর্জ্য জমা দিয়েই মিলবে বিকল্প ব্যাগ। পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে প্লাস্টিক বর্জন ও পুনর্ব্যবহারে উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’