চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শামি কাবাব বানাবেন ভাবছেন? রইল রেসিপি

নিজস্ব প্রতিনিধিঃ তার জন্মস্থান লখনউ হলেও সারা দেশে তার বিস্তার। বাঙালিরাও তা খেতে কম ওস্তাদ নন। কথা হচ্ছে কাবাবের। বিকেলের স্ন্যাক্স কিংবা অতিথি আপ্যায়ন সবক্ষেত্রেই এর চাহিদা তুঙ্গে। সেরকমই এক কাবাব হল শামি কাবাব। জেনে নিন বাড়িতে কীভাবে বানাবেন এই পদ। 

উপকরণঃ 

মাটন কিমা- ৫০০ গ্রাম

পেয়াজ কুঁচি- ২টি

জল- ১কাপ

জায়াফল-১টি

তেজপাতা- ৩টি

কালো এলাচ- ১টি

সবুজ এলাচ- ২-৩টি

লবঙ্গ- ২-৩টি

দারুচিনি- ১টি

ছোলার ডাল-১/২ কাপ

গোটা গোলমরিচ- ৬-৭টি 

নুন- স্বাদমত

লঙ্কা গুঁড়ো- প্রয়োজনমত

কাঁচা লঙ্কা কুঁচি- ২টি

তেল- ৩-৪ টেবিল চামচ

প্রণালী- প্রথমে একটি প্রেসার কুকারে মাটন কিমা, জল, জয়িত্রী, দারুচিনি, দুই ধরণের এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, ছোলার ডাল, তেজপাতা, লঙ্কা গুঁড়ো, নুন একসঙ্গে দিয়ে ৩টি সিটি দিয়ে সিদ্ধ করে নিন। এরপর এতে যোগ করুন পেঁয়াজ কুঁচি, কাঁচা লঙ্কা কুঁচি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিশ্রণটি অল্প করে হাতে নিয়ে চপের আকারে গড়ে নিন শাম্মি কাবাব। এরপর একটি প্যানে তেল গরম করে ভালোভাবে কাবাব দুপিঠ ভেজে নিন। ভালোভাবে ভাজা হয়ে গেলে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ ও চাটনি দিয়ে পরিবেশন করুন শাম্মি কাবাব

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ