বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার ইন্ডিগোর মহিলা কর্মীর রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার জঙ্গল থেকে উদ্ধার হল ইন্ডিগোর এক মহিলা কর্মীর রক্তাক্ত দেহ। মৃতার নাম বর্ষা তুরকর (৩৫)। পুনে বিমানবন্দরে ইন্ডিগোর টিকিট কাউন্টারে কাজ করতেন তিনি। দীপাবলি উপলক্ষে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় বাপের বাড়িতে গিয়েছিলেন বর্ষা। সঙ্গে ছিল তাঁর আড়াই বছরের মেয়ে। সেখান থেকেই এক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত্যুর ঘটনায় খুনের আশঙ্কা করছে পুলিশ। ইতিমধ্যেই ওই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল ৪টে নাগাদ নীতেশ আগরওয়াল নামে এক বন্ধুর সঙ্গে ওয়েনগঙ্গা নদীর ধারে ঘুরতে গিয়েছিলেন বর্ষা। কয়েক ঘণ্টা পর নীতেশ বর্ষার পরিবারের সদস্যদের ফোন করে বিপদের কথা জানান। খবর পেয়ে পরিবারের লোকজন মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার বন্ডরানি জঙ্গলে পৌঁছন। সেখানে রক্তাক্ত অবস্থায় বর্ষাকে পড়ে থাকতে দেখেন তাঁরা। দ্রুত তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল বর্ষাকে। নীতেশের দাবি, মুখোশ পরা কয়েক জন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালিয়ে লুটপাট করে। কিন্তু তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন না মেলায় সন্দেহ হয় তদন্তকারীদের। তাঁর বয়ানেও একাধিক অসঙ্গতি মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। সেই কারণেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। ঘটনার পিছনে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

দেশ-বিদেশে রমরমা ব্যবসা, ১১ দিনে হাজার কোটির গণ্ডি পার, বক্স অফিসে নতুন ইতিহাস ‘রামায়ণ’-এর

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ