ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরশুমে সোনা কেনার পরিকল্পনা করছেন? কিংবা বিনিয়োগের জন্য রুপোর দিকে নজর রাখছেন? তাহলে আজকের বাজারদর জেনে নেওয়া জরুরি। টানা দু’দিন দাম কমার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) ভারতের বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার পাশাপাশি ৯৯৯ বিশুদ্ধ রুপোর দাম কিছুটা পরিবর্তন হয়েছে। এক ধাক্কায় দাম বাড়ল, নাকি আরও কিছুটা স্বস্তি পেলেন ক্রেতারা? এক নজরে দেখে নিন কলকাতায় সোনা-রুপোর আজকের দর।    

আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৩৪ হাজার ৯১০ টাকা। সোমবার দাম ছিল ১ লক্ষ ৩৬ হাজার  ২০ টাকা। অর্থাৎ আজও দাম কমেছে ১ হাজার ১১০টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট সোনা আজ বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ২৩ হাজার ৬৬৮ টাকায়।  সোমবার যে দাম ছিল ১ লক্ষ ২৪ হাজার ৬৮৫ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দামও কমেছে ১ হাজার ১৭টাকা। পাশাপাশি মঙ্গলবার  ৯৯৯ বিশুদ্ধ রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজিতে ১ লক্ষ ৬৮ হাজার ৯১০ টাকায়। সোমবার যে দাম ছিল ১ লক্ষ ৭১ হাজার ১৩০ টাকা। অর্থাৎ এক কেজি রুপোর দাম এক ধাক্কায় কমেছে ২ হাজার ২২০টাকা।  

আরও পড়ুন: ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

উল্লেখিত দাম খুচরো বাজারের সূচক মাত্র। সোনার বিশুদ্ধতা, হলমার্ক, মেকিং চার্জ ও জিএসটি যাচাই করতে ভুলবেন না। কারণ সামান্য দামের হেরফেরেও আপনার পকেটের হিসেব অনেকটাই বদলে যেতে পারে। কারণ বিভিন্ন গহনার দোকানে জিএসটি এক হলেও মেকিং চার্জ এবং অন্যান্য খরচ ভিন্ন হতে পারে। তাই কেনাকাটা করার আগে দোকানের মজুরি, নকশা তৈরির খরচ কোথায় কমবেশি সেটা জেনে নিন।  

 

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তিসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা