মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মোথাবাড়ি কাণ্ডের তদন্তে ফের সক্রিয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল সুজাপুরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে। শুধু বিধায়কই নন, তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে দু’জনকেই এনআইএ-র দফতরে হাজির হতে বলা হয়েছে। এর আগে একবার সাবিনাকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফের তাঁর কাছে সমন পৌঁছনোয় মোথাবাড়ি কাণ্ডের তদন্তে নতুন করে চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, এসআইআর পর্ব চলাকালীন গত ১ এপ্রিল মালদহের কালিয়াচকের মোথাবাড়িতে উত্তেজনা ছড়ায়। ভোটার তালিকা থেকে সমস্ত প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বিডিও অফিসের ভিতরে এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। ১২ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেন বিক্ষোভকারীরা। আটকে পড়া বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতে হামলার অভিযোগও ওঠে। মহিলা বিচারক-সহ অন্য বিচারকদের হেনস্থার ঘটনার তদন্তভার নেয় এনআইএ। মোথাবাড়ি কাণ্ডে মোট ১২ টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে দু’টি মামলায় চার্জশিট জমা দিয়েছে এনআইএ। একটি মামলায় ২২ জন এবং অন্যটিতে এক জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। প্রথম চার্জশিটটি ৫৪ পাতার এবং দ্বিতীয়টি ১১ পাতার। সব মিলিয়ে ২৩ জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে খুনের চেষ্টা, সরকারি কর্মীদের উপর হামলা, হেনস্থা, কর্তব্য পালনে বাধা, বেআইনিভাবে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

এর আগে গত ২৪ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল এনআইএ। সেদিন সকাল ১১টা নাগাদ মালদহের কালিয়াচক থানায় হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। তবে সেই সময় তাঁর স্বামী অসুস্থ থাকায় কলকাতায় ছিলেন সাবিনা। কলকাতার একটি নার্সিংহোমে তাঁর স্বামীর চিকিৎসা চলছিল। ফলে কালিয়াচকে হাজিরা দিতে পারেননি তিনি। পরিবর্তে কলকাতায় এনআইএ-র দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। এবার ফের তাঁকে এবং তাঁর স্বামীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

‘সবে শুরু, অনেক কিছুই হবে’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ