পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে পাকা কলা পড়ে রয়েছে? কলা বেশি পেকে গেলে অনেকেই তা খেতে চান না। কিন্তু সেই পাকা কলা দিয়েই তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু জলখাবার। বাইরে হালকা কুড়মুড়ে, আর ভিতরে নরম ও মিষ্টি এই পদটি বিকেলের চায়ের সঙ্গে যেমন জমে যায়, তেমনই হঠাৎ অতিথি এলে চটজলদি স্ন্যাকস হিসাবেও মন্দ নয়। খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। বাড়িতে থাকা পাকা কলা, ময়দা, চালের গুঁড়ো আর কয়েকটি সাধারণ মশলা দিয়েই তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু বড়া। 

উপকরণ

পাকা কলা – ২টি মাঝারি আকারের

ময়দা – ১ কাপ

চালের গুঁড়ো – ৩ টেবিল চামচ

সুজি – ২ টেবিল চামচ

চিনি – ২ টেবিল চামচ (কলার মিষ্টি অনুযায়ী)

নারকেল কোরা – ২ টেবিল চামচ

এলাচ গুঁড়ো – আধ চা চামচ

এক চিমটি নুন

বেকিং সোডা – এক চিমটি

জল – প্রয়োজনমতো

সাদা তেল – ভাজার জন্য

পদ্ধতি

প্রথমে দুটি পাকা কলার খোসা ছাড়িয়ে একটি বড় পাত্রে নিন। কাঁটা চামচ দিয়ে ভাল করে মেখে মসৃণ পেস্ট তৈরি করুন। কলার বড় টুকরো যেন না থাকে, সেদিকে খেয়াল রাখবেন। এবার মাখানো কলার মধ্যে ময়দা, চালের গুঁড়ো, সুজি, চিনি, এলাচ গুঁড়ো এবং এক চিমটি নুন মিশিয়ে নিন। চাইলে এর মধ্যে নারকেল কোরা দিতে পারেন। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। প্রয়োজন হলে অল্প অল্প করে জল দিন। ব্যাটার যেন খুব পাতলা না হয়ে যায়। মিশ্রণটি ঢেকে ১৫ মিনিট রেখে দিন। এতে সুজি ও ময়দা আর্দ্রতা শুষে নেবে এবং ব্যাটার কিছুটা জমাট হবে। বড়া মুচমুচে করতে এই ধাপটি গুরুত্বপূর্ণ। কড়াইয়ে পর্যাপ্ত সাদা তেল ঢেলে মাঝারি আঁচে ২-৩ মিনিট গরম করুন। তেল বেশি গরম হয়ে গেলে বড়ার বাইরের অংশ তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। তাই মাঝারি গরম তেলে ভাজাই ভাল। এবার একটি চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার গরম তেলে ছেড়ে দিন। একসঙ্গে বেশি বড়া দেবেন না। মাঝারি আঁচে ৪-৫ মিনিট ধরে উল্টেপাল্টে ভাজুন। দু’পিঠ সোনালি-বাদামি ও মুচমুচে হয়ে এলে তেল থেকে তুলে নিন। ভাজা বড়াগুলি টিস্যু পেপারের উপর ১-২ মিনিট রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন পাকা কলার মুচমুচে বড়া।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক