মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রযুক্তির দুনিয়ায় একের পর এক বিভ্রাট। মাইক্রোসফটের পরিষেবায় বিশ্বজোড়া বিভ্রাটের রেশ কাটতে না কাটতেই এ বার বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের  পরিষেবা। মঙ্গলবার রাত থেকে আইক্লাউড, অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক এবং অ্যাপল কেয়ারের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন বহু গ্রাহক। অনেকেই নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। কোথাও সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, কোথাও আবার বারবার সাইন ইন করতে গিয়েও ব্যর্থ হয়েছেন ব্যবহারকারীরা।

পরিষেবা বিভ্রাটের বিষয়টি প্রথম নজরে আসে ডাউনডিটেক্টরের মাধ্যমে। ভারতীয় সময় রাত ১০টা থেকেই অভিযোগের সংখ্যা বাড়তে শুরু করে। পরবর্তী এক ঘণ্টার মধ্যে প্রায় দেড় থেকে দু’হাজার অভিযোগ জমা পড়ে। সবচেয়ে বেশি সমস্যার কথা জানিয়েছেন আইক্লাউড এবং অ্যাপল পে ব্যবহারকারীরা। অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড এবং আপডেট করার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হয় অনেককে।  অ্যাপলের তরফে জানানো হয়েছে, সংস্থার অভ্যন্তরীণ একটি সিস্টেম আপডেটের কারণে এই বিভ্রাট তৈরি হয়েছিল। তবে বিষয়টির সঙ্গে কোনও সাইবার হামলার যোগ নেই।  সংস্থার দাবি, ইতিমধ্যেই বেশির ভাগ পরিষেবা স্বাভাবিক হয়েছে। বাকি পরিষেবাগুলিও দ্রুত সচল করার কাজ চলছে।

আরও পড়ুনঃ বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

উল্লেখ্য, সম্প্রতি মাইক্রোসফ্‌টের একাধিক পরিষেবাতেও বিশ্বজুড়ে বিভ্রাট দেখা গিয়েছিল। আউটলুক, টিমস-সহ বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন বহু গ্রাহক। সেই ঘটনার পর ফের অ্যাপলের পরিষেবায় এই বিপত্তি।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা