বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

Share:

নিজস্ব প্রতিনিধি: যত কাণ্ড কলেজ স্ট্রিটে। পড়ুয়াদের পড়াশুনার জায়গা, রয়েছে সারি সারি বইয়ের দোকান। একাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ রয়েছে। কিন্তু এখন কলেজ স্ট্রিটে সেই সব অতীত। গত দুদিন ধরে বইপাড়ায় চলছে বুক স্টলকে কেন্দ্র করে অশান্তি। সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর তরফে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বুক স্টল দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছিল। যদিও পুলিশ তাতে অনুমতি দেয়নি। সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল, মঙ্গলবার অশান্তি হয়েছিল। কয়েকজন SFI-কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আজ, বুধবার উত্তপ্ত কলেজ স্ট্রিট চত্বর। বুক স্টল দেওয়ার দাবিতে এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে এবিভিপি-র কর্মীরা। SFI বুক স্টল দিলে তারাও দেবে, এমনই দাবি সঙ্ঘের ছাত্র সংগঠনের। যদিও পুলিশের দাবি তারা কাউকে বুক স্টলের অনুমতি দেবে না। তারপরেই পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে দেখা যায় এবিভিপি-র কর্মীদের। ধস্তাধস্তি এমনকি পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়তে দেখা যায় তাদের। সেই ঘটনাকে কেন্দ্র করে ফের এদিন স্তব্ধ হয়ে রইল কলেজ স্ট্রিট চত্বর।

আরও পডুন: সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

পুলিশের অনুমতি ছাড়াই এদিন ফের কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বই বিক্রি করতে দেখা গিয়েছিল এসএফআই-কে। সেই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি শুরু করে এবিভিপি। রাস্তার উল্টো দিকে তারাও বুক স্টল দেয়। তখনই লালবাজার থেকে বিরাট পুলিশ বাহিনী গিয়ে দুই দলের কর্মীদেরই সরিয়ে দেয়। কিন্তু পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে SFI ও ABVP। অভিযোগ, ছিঁড়ে দেওয়া হয় এসএফআই-য়ের ব্যানার। সকাল থেকে উত্তপ্ত হয় বইপাড়া। বিষয়টি নিয়ে এবিভিপির দক্ষিণবঙ্গের সম্পাদক জানিয়েছেন, ‘কলকাতা বা পশ্চিমবঙ্গে মার্ক্সের বই বিক্রি চলবে না। লেনিন, মার্ক্সের বই বিক্রি বন্ধ করতে হবে। আগামী দিনে কলকাতা কিংবা রাজ্যে কোথাও বুক স্টল দিতে পারবে না সিপিএম বা তার ছাত্র সংগঠন। ওদের বই বিক্রি ও কেনার লোক থাকবে না। শুধুমাত্র ছয়টা মাস যাক।’

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক