পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোরের অন্ধকারে মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। তীর্থযাত্রী বোঝাই একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন। গুরুতর আহত হয়েছেন আরও ২২ জন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে কানপুর-ইটাওয়া জাতীয় সড়কে কানপুর দেহাত জেলার সিকান্দ্রা থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে বাসচালকের ঘুমিয়ে পড়াকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটিতে মোট ৩০ জন পুণ্যার্থী ছিলেন। রাজস্থানের সালাসার ধাম এবং মেহন্দিপুর বালাজি মন্দিরে পুজো দিয়ে তাঁরা উত্তরপ্রদেশের উন্নাও জেলার সুখলাগঞ্জে ফিরছিলেন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ কানপুর-ইটাওয়া হাইওয়েতে পৌঁছতেই ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার অভিঘাতে বাসের একাধিক যাত্রী গুরুতর জখম হন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দীর্ঘক্ষণ যাত্রার পর ভোরের দিকে বাসচালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। অ্যাম্বুল্যান্সে করে আহতদের স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পূজা গোয়েল-সহ স্বাস্থ্যকর্মীরা তাঁদের প্রাথমিক চিকিৎসা করেন। পরে গুরুতর আহত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি মেডিক্যাল সেন্টারে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

খবর পেয়ে হাসপাতালে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার অলোক প্রসাদ এবং মহকুমাশাসক রিদম আনন্দ। তাঁরা আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থল পরিদর্শন করেন সিও সৌরভ বর্মাও। উপস্থিত ছিলেন সিকান্দ্রা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ধীরেন্দ্র কুমার এবং অমরহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীনেশ কুমার। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ছড়িয়ে পড়ে তেল। রাস্তায় পড়ে থাকা ভাঙা ব্যারেল এবং অন্যান্য সামগ্রীর কারণে যান চলাচলেও সমস্যা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে, মৃত দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক