কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ছোটবেলায় ভাগ্নির সামান্য অসুস্থতাতেই চিন্তায় ঘুম উড়ত মামাদের। সেই আদরের ভাগ্নিই এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। তাই আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ির চক্রবর্তী পরিবারে। বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। স্বাভাবিকভাবেই এখন নাওয়া-খাওয়া ভুলে প্রস্তুতিতে ব্যস্ত আত্মীয়স্বজন। আর সেই আদরের ভাগ্নিই যখন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী, তখন পাড়ার উচ্ছ্বাসও যে একটু আলাদা হবে, তা বলাই বাহুল্য।

মিমির নিজের বাড়ি এবং মামার বাড়ি পাশাপাশি। কলেজ জীবন থেকেই কলকাতায় থাকেন অভিনেত্রী। তবে জলপাইগুড়ির সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই অটুট। কাজের ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই ছুটে এসেছেন নিজের শহরে। কখনও বাড়ি, কখনও মামার বাড়ি, আবার কখনও পাড়ার পুজোর অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। এমনকী, ক্লাবের পুজোর উদ্বোধনে এসে ঢাক বাজাতেও দেখা গিয়েছিল মিমিকে। তাই তাঁর বিয়ের খবরে স্বাভাবিকভাবেই খুশির আমেজ গোটা এলাকায় । মিমির মামা রাম চক্রবর্তী জানিয়েছেন, এই দিনটির জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন তাঁরা। বিয়ের আয়োজন অবশ্য একেবারেই ঘরোয়া। আগামী ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় হবে বিয়ের অনুষ্ঠান। তার আগে সেখানেই সম্পন্ন হবে বাগদান ও অন্যান্য মাঙ্গলিক আচার। এরপর ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কালিম্পংয়ে চলবে বিশেষ আয়োজন। দুই জায়গায় অনুষ্ঠান হওয়ায় আত্মীয়দের একাংশ কলকাতায় এবং বাকিরা পাহাড়ে যাবেন।

আরও পড়ুনঃবিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মিমির বিয়ের কার্ড। সেখানে নজর কেড়েছে তাঁর তিন আদরের পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদুর উপস্থিতি। অন্যদিকে, হবু জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্তকে নিয়ে এখনও মুখ খুলতে নারাজ পরিবারের সদস্যরা। তাঁদের কথায়, মিমির পছন্দ মতোই করা হচ্ছে সমস্ত আয়োজন। প্রিয় ভাগ্নির নতুন জীবনের শুরুতে তাই আনন্দে আত্মহারা গোটা পরিবার।

গোপালগঞ্জে বিএনপি সাংসদের বাড়িতে হামলা, অগ্নিগর্ভ বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে ৪

বল ট্যাম্পারিং কাণ্ডে বিপাকে প্য়াট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন