আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ভারতের গুরুত্ব কি ক্রমশ কমছে? পাকিস্তান যখন আমেরিকা ও ইরানের মতো শক্তিশালী দেশের সঙ্গে আলোচনায় সক্রিয় ভূমিকা নিচ্ছে, তখন ভারত কার্যত দর্শকের ভূমিকায়! এমনই বিস্ফোরক মন্তব্য করে নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে এক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতকে আন্তর্জাতিক রাজনীতির ‘সাইড প্লেয়ার’ বলে উল্লেখ করেন তিনি। আর তাঁর এই মন্তব্যের পরই পালটা আক্রমণে নেমেছে বিজেপি। রাহুলকে ‘পাকিস্তানের ফ্যান বয়’ বলে কটাক্ষ করার পাশাপাশি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগও তুলেছে পদ্ম শিবির।

শিকাগো বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের বরাবরই স্পষ্ট ধারণা ছিল। বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখেও নিজেদের স্বাধীন অবস্থান ধরে রাখত নয়াদিল্লি। তাঁর কথায়, আয়তন ও জনসংখ্যার নিরিখে ভারত এমন একটি দেশ, যার আন্তর্জাতিক আলোচনায় সক্রিয় ভূমিকা থাকা উচিত। কিন্তু বর্তমানে সেই জায়গা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। অন্যদিকে, পাকিস্তান আমেরিকা ও ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতকে কার্যত পাশে বসে থাকা দর্শকের মতো দেখাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক কূটনীতি কখনও ব্যক্তিগত বন্ধুত্বের উপর নির্ভর করে চলতে পারে না। প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে নিজের বন্ধুত্বের কথা উল্লেখ করেন। কিন্তু কোনও রাষ্ট্রনেতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকলেই যে আন্তর্জাতিক সমস্যার সমাধান হবে, এমনটা মনে করেন না রাহুল।

আরও পড়ুন: কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD  

রাহুলের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি। দলের মুখপাত্র সিআর কেশবন কংগ্রেস নেতার বক্তব্যকে অত্যন্ত নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য বলে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে আন্তর্জাতিক রাজনীতির প্রান্তিক শক্তি হিসেবে তুলে ধরে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন রাহুল। কেশবনের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত এখন আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে ঐক্যমত তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে। বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় ভারত ক্রমশ নিজের অবস্থান মজবুত করছে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দেশের এই অগ্রগতি মেনে নিতে পারছে না বলেও কটাক্ষ করেন তিনি। বিজেপির আর এক মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীও সমাজমাধ্যমে রাহুলকে নিশানা করেন। তাঁর প্রশ্ন, আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখতে গেলেই কেন বারবার পাকিস্তানের প্রসঙ্গ টানেন কংগ্রেস নেতা? রাহুলকে ‘পাক ফ্যান বয়’ বলে কটাক্ষ করে ভাণ্ডারীর অভিযোগ, বিদেশনীতি নিয়ে আলোচনার ক্ষেত্রে পাকিস্তানকেই যেন আদর্শ হিসেবে তুলে ধরতে চাইছেন তিনি। পালটা যুক্তি দিতে গিয়ে ভাণ্ডারী রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে ভারতের শান্তিপ্রচেষ্টার প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, দুই দেশই ভারতের কূটনৈতিক উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি সংক্রান্ত বিধিনিষেধের ক্ষেত্রে ইরানের তরফে ভারতকে ছাড় দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করতে গিয়ে ২০০৮ সালের ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার পর তৎকালীন ইউপিএ সরকারের অবস্থান এবং ২০০৯ সালের শারম আল শেখ যৌথ বিবৃতির প্রসঙ্গও টেনে আনেন বিজেপি নেতা।

পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাহুল। শিকাগো বিশ্ববিদ্যালয়ের আলোচনায় ভারত-পাকিস্তানের মধ্যে ভবিষ্যতে আলোচনা সম্ভব কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, দুই দেশের মধ্যে কথাবার্তা শুরু হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে তার আগে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সীমান্তপারের সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করতে হবে। নিরীহ মানুষের প্রাণহানি চলতে থাকলে আলোচনায় বসা সম্ভব নয় বলেই জানান তিনি। ইজরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও নিজের মতামত জানিয়েছেন রাহুল। তাঁর বক্তব্য, ইজরায়েলের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা প্রয়োজন। প্রতিরক্ষা ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা রয়েছে এবং ভারত ইজরায়েল থেকে অস্ত্র কেনে। তবে ভারতের জনসংখ্যা ১৪০ কোটি। তাই অন্য কোনও দেশের স্বার্থের কথা মাথায় রেখে নয়, ভারতের নিজস্ব প্রয়োজন ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই বিদেশনীতি নির্ধারণ করা উচিত।

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?