কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কসবার একটি বাড়িতে চুরির অভিযোগ, আর সেই ঘটনায় গ্রেফতার হল কলকাতা পুলিশের এক মহিলা সিভিক ভলান্টিয়ার। অর্থাৎ, চুরির অভিযোগে পুলিশের জালে খোদ পুলিশেরই এক কর্মী। ধৃতের নাম প্রিয়ঙ্কা পাঁজা ওরফে চুমকি। লালবাজারের বিল্ডিং বিভাগে কর্মরত ছিল তিনি। তাঁর কাছ থেকে চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে নগদ তিন হাজার টাকা এখনও উদ্ধার করা যায়নি। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর কসবা এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ি থেকে বেশ কিছু গয়না এবং নগদ তিন হাজার টাকা চুরি যায়। এই ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে ওই বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে এক মহিলার গতিবিধি নজরে আসে তদন্তকারীদের। অভিযোগ, চুরির ঘটনার সময় বাড়িটির আশপাশে বাইক নিয়ে ঘোরাফেরা করছিল তিনি। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে বাইকটির পরিচয় জানার চেষ্টা করেন তদন্তকারীরা। তদন্তে জানা যায়, বাইকটি চালাচ্ছিলেন কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার প্রিয়ঙ্কা পাঁজা। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে চুরির কথা স্বীকার করেন তিনি। তাঁর কাছ থেকে চুরি যাওয়া গয়নাগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নগদ তিন হাজার টাকা খরচ করে ফেলেছন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই বাইকে চেপে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন ওই মহিলা। কোনও বাড়ি ফাঁকা রয়েছে কি না, সে দিকে নজর রাখতেন। সুযোগ বুঝে চুরির ঘটনা ঘটাতেন বলেও অভিযোগ। কসবা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। শহরের অন্য কোথাও একই কায়দায় চুরির ঘটনায় তিনি জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

অভাবের তাড়নায় ২০ দিনের সদ্যোজাতকে বিক্রির চেষ্টা, আটক মা ও প্রতিবেশী

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

আমেরিকার পর কানাডারও মোস্ট ওয়ান্টেড তালিকায় গোল্ডি ব্রার, মাথার দাম ১.৬৩ কোটি

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট