শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্বাভাস মতোই স্থলভাগে আছড়ে পড়ে শক্তি হারাল ঘূর্ণিঝড় ‘আকভান’। এখন সেটি অতি গভীর নিম্নচাপ হিসেবে ওড়িশার ভদ্রকের কাছে অবস্থান করছে। সেই কারণে আজ শুক্রবার (২০ নভেম্বর) বেলা বাড়তেই আরও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে ওড়িশাতে। ভারী বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। 

ঘূর্ণিঝড় আকভান শক্তি হারালেও নিস্তার নেই। সেটি থেকে সৃষ্ট অতি গভীর নিম্নচাপটির প্রভাবে প্রচুর জলীয় বাষ্প পূর্ণ মেঘ পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। যার প্রভাবে আগামিকাল শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা, হুগলিতে আগামিকাল শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতকর্তা জারি করেছে হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রামে। সংশ্লিষ্ট জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা।

আরও পড়ুন: কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী রবিবারের আগে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতির কোনও সম্ভাবনা নেই। শুধুই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। অসময়ে ভারী বৃষ্টির জেরে বাংলার চাষের দফারফা হয়েছে। মাঠেই নষ্ট হচ্ছে শীতকালীন ধান। শীতের সবজিও খেতে পড়ে নষ্ট হচ্ছে। তাই মাথায় হাত কৃষকদের।

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

অভাবের তাড়নায় ২০ দিনের সদ্যোজাতকে বিক্রির চেষ্টা, আটক মা ও প্রতিবেশী

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

আমেরিকার পর কানাডারও মোস্ট ওয়ান্টেড তালিকায় গোল্ডি ব্রার, মাথার দাম ১.৬৩ কোটি

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট