লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  লুকোচুরি খেলা শেষে ভবানীপুরে সি আই ডি ভবনে হাজিরা বীরভূমের পাথর সম্রাট টুলুর। শুক্রবার দুপুরে ভবানীভবনে হাজিরা দিলেন তিনি। গত বছর কলকাতায় তাঁর এক ম্যানেজারের কাছ থেকে উদ্ধার হয়েছিল নগদ ৫ কোটি টাকা। সেই ঘটনার তদন্তেই টুলুকে তলব করেছিল সিআইডি। অবশেষে গোয়েন্দাদের সেই ডাকে সাড়া দিয়ে শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে ভবানীভবনে পৌঁছন বীরভূমের ‘পাথর সম্রাট’।

উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে কলকাতায় টুলু মণ্ডলের এক ম্যানেজারের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৫ কোটি। এই ঘটনাকে কেন্দ্র করে নারায়ণপুর থানায় মামলা দায়ের হয়। বর্তমানে সেই মামলার তদন্ত করছে সিআইডি। তদন্তের স্বার্থেই সরাসরি টুলু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন গোয়েন্দারা। সেই মতো সিউড়ির সুভাষপল্লিতে তাঁর বাড়ি ‘দালিলা ভবন’-এর বাইরে হাজিরার নোটিসও সাঁটানো হয়। এসওজি বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। তবে সিআইডির তলবের আগেই আইনি রক্ষাকবচের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন টুলু। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দুটি পৃথক আবেদন জানান তিনি। তাঁর আশঙ্কা, বিদেশে থাকার সময় তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়ে থাকতে পারে। সেই নোটিসের ভিত্তিতে কোনও পদক্ষেপ করার আগে তাঁকে যেন যথাযথভাবে জানানো হয়, আদালতের কাছে সেই আবেদনও জানান বীরভূমের পাথর ব্যবসায়ী। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকেও চ্যালেঞ্জ করেন তিনি।

আরও পড়ুনঃ শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

টুলু মণ্ডলের বিরুদ্ধে রাজস্বের টাকা নয়ছয় এবং ভুয়ো ডিসিআর তৈরি করে কর ফাঁকির মতো একাধিক অভিযোগ রয়েছে। তৃণমূলের আমলে বীরভূমে পাথর ব্যবসার ক্ষেত্রে একাধিক বড় সরকারি প্রকল্পের বরাত পাওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই সিউড়ি আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেখানে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে টুলুর। অভিযোগ সামনে আসার পর থেকেই তিনি কার্যত নিখোঁজ ছিলেন বলে দাবি তদন্তকারীদের। এমনকী, তিনি দুবাইয়ে আত্মগোপন করে রয়েছেন বলেও সন্দেহ করেছিলেন গোয়েন্দারা। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফেরেন টুলু মণ্ডল। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না বলেও নির্দেশ দেয় শীর্ষ আদালত। দেশে ফিরেই বৃহস্পতিবার হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। আর তার পরদিনই সিআইডির ডাকে ভবানীভবনে হাজিরা দিলেন বীরভূমের এই বিতর্কিত পাথর ব্যবসায়ী। এখন তদন্তকারীদের নজর টুলু মণ্ডলের জিজ্ঞাসাবাদের দিকে। তাঁর ম্যানেজারের কাছ থেকে উদ্ধার হওয়া ৫ কোটি টাকার উৎস কী? এই বিপুল নগদ কার বা কাদের? এর সঙ্গে টুলুর ব্যবসায়িক লেনদেনের কোনও যোগ রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার তাঁকে জেরা করতে পারেন গোয়েন্দারা।

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

অভাবের তাড়নায় ২০ দিনের সদ্যোজাতকে বিক্রির চেষ্টা, আটক মা ও প্রতিবেশী

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

আমেরিকার পর কানাডারও মোস্ট ওয়ান্টেড তালিকায় গোল্ডি ব্রার, মাথার দাম ১.৬৩ কোটি

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট