ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি:  অপারেশন সিঁদুরের পর প্রথমবার ভারতে আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতে এসেছেন পাকিস্তানের মন্ত্রী। এই বৈঠকের বাইরে আগ্রার তাজমহল এবং দিল্লির হজরত নিজামুদ্দিন দরগা পরিদর্শনের জন্য কেন্দ্রের কাছে অনুমতি চেয়েছিলেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে সেই ইচ্ছা পূরণ হল না,  কারণ এই দুই দুই জায়গা ভ্রমণের জন্য পাক মন্ত্রীকে অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, ভারতে তাঁর সফর শুধুমাত্র সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর বৈঠকে যোগ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।   

দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত আয়োজিত হচ্ছে প্রথম সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম (SCO Civilisational Dialogue Forum)। সেই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে ভারতে এসেছেন মুসাদ্দিক মালিক। সরকারি সূত্রে খবর, তিনি ভারতের ঐতিহাসিক দুই জায়গা ভ্রমণের কথা বললেও, বৈঠকের বাইরে অন্য কোনও কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি তাঁকে। যদিও তাজমহল ভ্রমণ নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্রের উপর নির্ভর করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পাক মন্ত্রী নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের জন্য ছাড়পত্র পাননি।   

উল্লেখ্য, ২০২৩ সালে গোয়ায় SCO-র বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তারপর এই প্রথম কোনও পাকিস্তানি মন্ত্রী ভারতে এলেন। পাশাপাশি, ২০২৫ সালের মে মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সংঘাতের আবহে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, পাকিস্তানের মন্ত্রীর ভারতে আসা নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের একাংশের প্রশ্ন, পহেলগাঁও হামলার পর পাকিস্তানের প্রতি ভারতের অবস্থানে কী পরিবর্তন হল যে এমন আমন্ত্রণ জানানো হচ্ছে? শুধু তাই নয় সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েও অতীতে ভারতের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন মুসাদ্দিক মালিক। সব মিলিয়ে, SCO-র মঞ্চে কূটনৈতিক আলোচনার জন্য ভারতে এলেও তাঁর সফরের পরিধি নির্দিষ্ট করে দিল কেন্দ্র। তাজমহল ও নিজামুদ্দিন দরগা দর্শনের ইচ্ছা আপাতত অধরাই রইল পাক মন্ত্রীর।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ