৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরুর রাজধানী লিমা-সহ বিস্তীর্ণ এলাকা। শুক্রবার সন্ধ্যায় আচমকা কম্পন অনুভূত হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। এমনকী, বিভিন্ন প্রশাসনিক ভবন থেকেও কর্মীদের বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।  জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। পেরু জিওফিজিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, আন্দিজ পার্বত্য অঞ্চলের খুনিন প্রদেশে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২৯ কিলোমিটার গভীরে ছিল এপিসেন্টার। লিমা, খুনিন-সহ পার্শ্ববর্তী একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে আতঙ্কের ছবি ধরা পড়েছে। কোথাও বাড়ির বাইরে জড়ো হয়েছেন বাসিন্দারা, কোথাও আবার প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে আসছেন কর্মীরা। কিসপে জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাঁর কথায়, সাম্প্রতিক অতীতে এত তীব্র ভূমিকম্প এই এলাকায় অনুভূত হয়নি। উল্লেখ্য, খুনিন পেরুর অন্যতম গুরুত্বপূর্ণ খনিপ্রধান অঞ্চল। এখানে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ তামার খনি। ফলে ভূমিকম্পের জেরে পরিকাঠামো ও খনিগুলির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

প্রসঙ্গত, ২০২৬ সালের জুলাই থেকে নভেম্বরের মধ্যে একাধিকবার ভূমিকম্পে কেঁপেছে পেরু। জুলাইয়ে ৫.৫ মাত্রার কম্পনে মৃত্যু হয়েছিল ৬ জনের, আহত হন ৩০ জনেরও বেশি। অগস্টে ৬.৭ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাড়িঘর, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র। 

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার