১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তির তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে দাপট অব্যাহত রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’-এর। ১৬ দিন পেরিয়েও ছবির ব্যবসায় বিশেষ ভাটা পড়েনি। শুক্রবার এক ধাক্কায় দৈনিক আয় কিছুটা কমলেও বিশ্বজুড়ে ছবির মোট ব্যবসা ছাড়াল ১,৫৭৪ কোটির গণ্ডি। বক্স অফিসে নজরকাড়া সাফল্যের ধারা বজায় রেখেই এগোচ্ছে এই ছবি।

বক্স অফিসের পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির ১৬তম দিনে অর্থাৎ শুক্রবার ভারতের বাজারে ছবিটির নিট আয় হয়েছে ১৬.৩০ কোটি টাকা। এর ফলে দেশে ছবির মোট নিট আয় বেড়ে দাঁড়িয়েছে ৮৮০.০৫ কোটি টাকা। অন্যদিকে, দেশের বাজারে মোট আয় ১,০৫১.৬০ কোটি টাকা।  ভাষাভিত্তিক আয়ের নিরিখে শুক্রবারও এগিয়ে রয়েছে হিন্দি সংস্করণ। এই সংস্করণ থেকে এসেছে ১২ কোটি টাকা। মালয়ালম সংস্করণের আয় ১.৭৫ কোটি টাকা। তামিল ও কন্নড় সংস্করণ থেকে যথাক্রমে ১.১০ কোটি এবং ১ কোটি টাকা আয় হয়েছে। তেলুগু সংস্করণের ঝুলিতে এসেছে ৪৫ লক্ষ টাকা। বিদেশের বাজারেও ছবির ব্যবসা অব্যাহত। শুক্রবার আন্তর্জাতিক বাজার থেকে ৮ কোটি টাকা আয় করেছে ছবিটি। সব মিলিয়ে বিদেশে ছবির মোট আয় দাঁড়িয়েছে ৫২৩ কোটি টাকা। দেশ-বিদেশের ব্যবসা মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় ১,৫৭৪.৬০ কোটি টাকা।

আরও পড়ুনঃ বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

ছবিতে রণবীর কাপুর ও যশের পাশাপাশি অভিনয় করেছেন সাই পল্লবী, সানি দেওল-সহ একাধিক তারকা। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ চোখে পড়ার মতো। তৃতীয় সপ্তাহেও সেই আগ্রহ কতটা বজায় থাকে, এখন সেদিকেই নজর বক্স অফিস মহলের।

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার