বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার আবহে নতুন করে উত্তেজনা ছড়াল। একদিকে ফের দেশজুড়ে ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লিগ। অন্যদিকে, নড়াইলের কালিয়ায় রাজনৈতিক সংঘর্ষের পর একের পর এক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিরাপত্তার অভাবে বহু বাসিন্দা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন বলে খবর। বৃহস্পতিবারের কর্মসূচির পর এবার আগামী ২৯ ও ৩০ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার লকডাউনের ঘোষণা করেছে আওয়ামী লিগ। বৃহস্পতিবার গভীর রাতে দলের নেতৃত্বের বৈঠক শেষে আগামী ১০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। দলের তরফে জানানো হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং আওয়ামী লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতেই এই কর্মসূচি। 

দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামালের দাবি, আগের কর্মসূচিতে সাধারণ মানুষের কাছ থেকে ভাল সাড়া পাওয়া গিয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই নতুন করে আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তিনি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) মসজিদ, মন্দির, গির্জায় প্রার্থনাসভার আয়োজন করা হয়। সাম্প্রতিক সময়ে নিহত ও আহতদের স্মরণে এই উদ্যোগ বলে জানিয়েছিল দল। রবিবার (২২ নভেম্বর) শ্রমিক হত্যা, গোপালগঞ্জের ঘটনা, নেতা-কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ এবং মব-হিংসার ((Mob Violence) প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক জানিয়েছেন, মানুষের সমর্থন নিয়েই শেষ পর্যন্ত আন্দোলনে জয় আসবে। তবে ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক কতটা কার্যকর হয়, তা নিয়ে এখন থেকেই নজর রাজনৈতিক মহলের। এরই মধ্যে বাংলাদেশের নড়াইল জেলার কালিয়ায় রাজনৈতিক হিংসাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী রাজনৈতিক দলের মিছিলে হামলা এবং দুই বিএনপি নেতার মৃত্যুর ঘটনার পর শুক্রবার রাতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে বলে স্থানীয় সূত্রে খবর।

আরও পড়ুন: ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

অভিযোগ, কালিয়া পুরসভার বেন্দারচর-সহ একাধিক এলাকায় সংখ্যালঘু হিন্দু পরিবারের বাড়ি, আওয়ামী লিগের নেতা-কর্মীদের বাসস্থান এবং নড়াইল-১ আসনের প্রাক্তন সাংসদ কবিরুল হক মুক্তির বাড়িতে হামলা চালানো হয়। একাধিক বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। সব মিলিয়ে অন্তত ৩০টি ছোট-বড় বাড়ি ক্ষতিগ্রস্ত বা পুড়ে গিয়েছে বলে দাবি। শুক্রবার কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নিহত দুই নেতার কবরে শ্রদ্ধা জানানোর পর দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। তাঁর বক্তব্যে স্বৈরাচারী শক্তির হিংসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। তবে সূত্রের খবর, তাঁর এলাকায় উপস্থিতির সময় থেকেই উত্তেজনা বাড়তে শুরু করে। পরবর্তী সময়ে বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরপর হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় কালিয়ার বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু পরিবারগুলির মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে খবর। পরিস্থিতির চাপে বেশ কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন। অশান্তি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। তবে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এই হিংসার ঘটনাও বাংলাদেশের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক