আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দোলে বাড়িতে বানিয়ে ফেলুন গার্লিক নান, রইল প্রণালী

নিজস্ব প্রতিনিধিঃ মাংস, পনির কিংবা কাবাব এইসব কিছুর সঙ্গেই গার্লিক নানের জুড়ি মেলা ভার। মনের মত মাংসের পদ পেলে এই নান খেতে কার না ভালো লাগে? কিন্তু গার্লিক নান খেতে যখন ভালোবাসেন তাহলে আর রেস্তোরাঁর উপরই শুধু ভরসা রাখবেন কেন? দোলে পেটপুজো সারতে নিজের বাড়ির হেঁশেলেই এবার বানিয়ে ফেলুন গার্লিক নান। রইল রেসিপি। 

উপকরণঃ

ময়দা- ২কাপ

টক দই- ৪ চা চামচ

বেকিং পাউডার- সামান্য

নুন- স্বাদমত

মাখন (গল)- ২ টেবিল চামচ ( ডো বানানোর জন্য)

রসুন কুঁচি ভাজা- ১ টেবিল চামচ

জল- পরিমাণ মত

মাখন- ২-৩ টুকরো

ধনেপাতা- ২-৩ চা চামচ

প্রণালীঃ প্রথমে ময়দা, বেকিং পাউডার ও নুন মিশিয়ে তাতে একে একে গলানো মাখন, ধনেপাতা কুঁচি, টক দই, রসুন ভাজা ও জল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ডো বানিয়ে নিন। ডো বানানো হয়ে গেলে তা একটি ভিজে কাপড় দিয়ে ৪০ মিনিট মত ঢেকে রেখে দিন । এরপর বেলে নিয়ে চাটু গরম করে নান ভালোভাবে সেঁকে নিয়ে উপর থেকে গলিয়া রাখা মাখন ব্রাশ করে মনের মত মাংসের পদ কিংবা পছন্দসই তরকারির সঙ্গে পরিবেশন করুন গার্লিক নান।

Published by:

Share Link:

More Releted News:

চেনা বেগুন এবার অন্য রূপে, দই মিশিয়ে বানান সুস্বাদু বেগুন বাহার

মজাদার রুই মাছের কালিয়া, ভাত-পোলাওয়ের সাথে জমবে অসাধারণ স্বাদ

অফিস থেকে ফিরে ক্লান্ত? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন এই ৮টি সহজ পদ

বৃষ্টি এলেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে? জানুন আসল কারণ…

ঘরে বানান দার্জিলিং-স্টাইল এগ-চিকেন থুকপা, রেস্তোরাঁর মতো স্বাদ এখন হাতের নাগালে

পনির খেয়েও মিলছে না ঠিকমতো প্রোটিন? এই ৫ ভুলেই কমে যাচ্ছে পুষ্টিগুণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ