সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় নিকাশি নালায় ধস। বসে গেল রেললাইনের একাংশ। ব্যস্ত কর্মদিবসে আচমকা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। রেললাইনের নীচে থাকা বহু পুরনো একটি নিকাশি নালা ধসে পড়ার জেরেই এই বিপত্তি বলে জানা গিয়েছে। শুধু রেললাইনই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে নীচে থাকা জলের পাইপলাইনও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ওই নিকাশি নালাটিতে গত রবিবার প্রথম ধস নামে। এরপর গত দু’দিনে নালাটির ক্ষয়ক্ষতি আরও বাড়ে। শেষ পর্যন্ত নালার একাংশ ভেঙে পড়ায় তার ঠিক উপরে থাকা রেললাইনের একটি অংশ নীচের দিকে বসে যায়। পাশাপাশি নীচে থাকা জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে সকালের অফিস টাইমে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করেন নিত্যযাত্রীরা। তবে রেল সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত অংশটি লুপ লাইন হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে এখনও পর্যন্ত কোনও প্রভাব পড়েনি।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে সোমবার রাত থেকেই পুরসভা ও রেলের যৌথ উদ্যোগে মেরামতির কাজ শুরু হয়েছে। দ্রুত নিকাশি নালা, জলের পাইপলাইন এবং বসে যাওয়া রেললাইনের অংশ মেরামতির চেষ্টা চলছে। 

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির