উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের কনৌজে। দুর্ঘটনায় প্রাণ গেল চার স্কুলপড়ুয়ার। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসের পিছনে সজোরে ধাক্কা মারে ট্রাক। সংঘর্ষের অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। তাঁদের মধ্যে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ৬টা নাগাদ উত্তরপ্রদেশের কনৌজের থাথিয়া থানা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। স্কুলবাসে মোট ৫০ জন পড়ুয়া এবং ছ’জন শিক্ষক-শিক্ষিকা ছিলেন। তাঁরা কৌশাম্বী জেলার সিরাথু এলাকার ওরিয়েন্টাল পাবলিক স্কুলের সদস্য। স্কুলের এক্সকারশান বা পিকনিক সেরে আগ্রা থেকে কৌশাম্বীর দিকে ফিরছিলেন তাঁরা। এক্সপ্রেসওয়ের উপর বাসটি দাঁড়িয়ে থাকার সময় পিছন থেকে দ্রুতগতিতে এসে ধাক্কা মারে ট্রাকটি। সংঘর্ষের জেরে বাসের পিছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভিতরে আটকে পড়েন পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা প্রথমে ঘটনাস্থলে ছুটে যান। তাঁরাই উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন: পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

আহতদের কনৌজের তিরওয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছেছেন কনৌজের জেলাশাসক আশুতোষ মোহন এবং পুলিশ সুপার বিনোদ কুমার। কীভাবে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকটি ধাক্কা মারল, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56