মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মনের বাসনা পূরণের আশায় মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন এক ব্যক্তি। মন্দির চত্বরে থাকা পাথরের হাতির মূর্তিকে ঘিরে একটি বিশেষ প্রথা পালন করতে চেয়েছিলেন তিনি। সেই মতো হাতির চার পায়ের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আচমকাই ছন্দপতন! কী ঘটেছিল ওই ব্যক্তির সঙ্গে? কী ভাবে সামাল দেওয়া হল পরিস্থিতি? মধ্যপ্রদেশের অমরকণ্টকের একটি মন্দিরের এই ঘটনাকে ঘিরেই এখন চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিয়ো।

ঘটনাটি অমরকণ্টকের মা নর্মদা মন্দিরের বলে জানা গিয়েছে। মন্দির চত্বরে রয়েছে কালো পাথরের তৈরি হাতির মূর্তি। স্থানীয়দের মধ্যে প্রচলিত বিশ্বাস, ওই মূর্তির চার পায়ের মাঝের সরু ফাঁক দিয়ে বেরিয়ে আসতে পারলে মনস্কামনা পূর্ণ হয়। সেই বিশ্বাস থেকেই বহু ভক্ত এই প্রথায় অংশ নেন। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাতির মূর্তির নীচ দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু মাঝপথে গিয়ে তাঁর শরীর আটকে যায়। সামনে এগোনো কিংবা পিছিয়ে আসা, কোনওটাই সহজ হচ্ছিল না। বেশ কিছুক্ষণ ধরে চলে তাঁর বেরিয়ে আসার চেষ্টা। পরিস্থিতি দেখে এগিয়ে আসেন মন্দিরে উপস্থিত অন্য দর্শনার্থীরা। তাঁরা ওই ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে যান। অবশেষে তাঁদের সহযোগিতায় মুক্তি পান তিনি।


আরও পড়ুনঃ বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এমন প্রথা পালনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও নতুন করে উঠে এসেছে। তবে ওই ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা