পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্তানকে স্কুলে ভর্তি করানোর পরিকল্পনা করছেন?তা হলে অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির নিয়মে একাধিক বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। শুধু তাই নয়, আসনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে কী ভাবে হবে ভর্তি, কোন পড়ুয়ারা সরাসরি পরের শ্রেণিতে যাওয়ার সুযোগ পাবে, তা নিয়েও স্পষ্ট নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। প্রাক্‌-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই।

নির্দেশিকা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারিকে ভিত্তি ধরে পড়ুয়াদের বয়স হিসাব করা হবে। প্রাক্‌-প্রাথমিক শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স হতে হবে ৫ বছর থেকে ৬ বছরের কম। প্রথম শ্রেণিতে ৬ থেকে ৭ বছরের কম, দ্বিতীয় শ্রেণিতে ৭ থেকে ৮ বছরের কম এবং তৃতীয় শ্রেণিতে ৮ থেকে ৯ বছরের কম বয়সি পড়ুয়ারা ভর্তি হতে পারবে। একই ভাবে চতুর্থ শ্রেণিতে ৯ থেকে ১০, পঞ্চমে ১০ থেকে ১১, ষষ্ঠে ১১ থেকে ১২, সপ্তমে ১২ থেকে ১৩ এবং অষ্টম শ্রেণিতে ১৩ থেকে ১৪ বছরের কম বয়স হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে উপযুক্ত কারণ দেখিয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকা সর্বোচ্চ চার মাস পর্যন্ত বয়সের ছাড় দিতে পারবেন। শিক্ষার অধিকার আইন, ২০০৯ অনুযায়ী, ভর্তির জন্য কোনও পড়ুয়া বা অভিভাবককে স্ক্রিনিং কিংবা পরীক্ষার মুখে পড়তে হবে না। ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুদের বয়স অনুযায়ী নিকটবর্তী স্কুলে বিনামূল্যে ভর্তির সুযোগ দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে এই বয়সসীমা ৬ থেকে ১৮ বছর। কোনও শ্রেণিতে আসনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে ভর্তি হবে। প্রথমে সাধারণ আসনের জন্য লটারি করা হবে। তার পর সংরক্ষিত আসনগুলির জন্য পৃথক ভাবে লটারি হবে।

আরও পড়ুনঃ পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অন্যদিকে, একই ভবন বা চত্বরে থাকা প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক কিংবা হাইস্কুলের ক্ষেত্রে চতুর্থ শ্রেণি উত্তীর্ণ পড়ুয়ারা সরাসরি পঞ্চম শ্রেণিতে এবং পঞ্চম শ্রেণি উত্তীর্ণরা সরাসরি ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে। এ ক্ষেত্রে লটারির প্রয়োজন হবে না। অবশিষ্ট আসনে বাইরের পড়ুয়াদের লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে। লটারিতে সুযোগ না পেলে অভিভাবকেরা সংশ্লিষ্ট জেলার বিদ্যালয় পরিদর্শকের (DI) কাছে আবেদন জানাতে পারবেন। বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে নিকটবর্তী স্কুলে ওই পড়ুয়ার ভর্তি নিশ্চিত করতে হবে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭-এর মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও শিশু যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ রাজ্যের।

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি