‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে জল্পনা চলছেই। আগামী দশ বছরের মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে পারেন, এমন সম্ভাবনার কথা ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এবার সেই প্রসঙ্গেই অভিষেককে বিঁধলেন পঞ্চায়েত মন্ত্রী  দিলীপ ঘোষ। নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বক্তব্য , ‘অভিষেক যত দিন না মুখ্যমন্ত্রী হচ্ছেন, তত দিন ছদ্ম মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারেন, রাহুল গান্ধীর মতো!’ 

অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তরে দিলীপের বক্তব্য, গণতন্ত্রে জনতাই শেষ কথা বলে। মানুষ যাঁকে নির্বাচিত করবেন, তিনিই সরকার পরিচালনার দায়িত্ব পাবেন। কারও ভাল লাগা বা খারাপ লাগায় সেই সিদ্ধান্তের পরিবর্তন হয় না। একই সঙ্গে মন্ত্রী কটাক্ষের সুরে বলেন,  তাঁর ধারণা আগামী এক বছরের মধ্যেই মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন অভিষেক। স্বাভাবিক ভাবেই তাঁর এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। এদিন এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের নিয়েও সরব হন দিলীপ। প্রয়োজনীয় নথি না থাকলে ভোটার হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে বলে দাবি তাঁর।

আরও পড়ুনঃ বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

এছাড়াও বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’ সরিয়ে হিন্দি সিনেমাকে জায়গা দেওয়ার বিতর্কে তাঁর বক্তব্য, দর্শকের পছন্দ এবং ছবির গুণমানই ব্যবসার ভবিষ্যৎ ঠিক করে। ভাষার ভিত্তিতে সিনেমা বিচার করা উচিত নয়। পাশাপাশি বিধানসভার গ্রন্থাগার থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাষণের নথি উধাও হওয়ার ঘটনায় এফআইআর করার দাবি জানান তিনি। বাল্যবিবাহ, নাবালিকা মাতৃত্ব এবং গোহত্যা রোখার বিষয়েও কড়া পদক্ষেপের পক্ষে সওয়াল করেন মন্ত্রী দিলীপ ঘোষ।

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা