‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে ফিরতে হলে বন্দি হয়েই ফিরতে হবে শেখ হাসিনাকে। এমনই কড়া বার্তা দিল তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করার পরই এই অবস্থান স্পষ্ট করল ঢাকা।

বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের দাবি, হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তব পরিস্থিতি এক নয়। ফিরতে হলে তাঁকে বন্দি হয়েই ফিরতে হবে। অর্থাৎ, আওয়ামী লিগ নেত্রী দেশে ফিরতে চাইলেও তাঁর বিরুদ্ধে থাকা মামলার আইনি প্রক্রিয়া এড়ানোর কোনও সুযোগ নেই বলেই বার্তা দিয়েছে ঢাকা। হাসিনার ফেরার সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ্যে আসার দিনেই ঢাকায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকে ভারত, চিন, ব্রিটেন, আমেরিকা, জাপান-সহ প্রায় ৬০টি দেশের কূটনীতিক (Diplomat) উপস্থিত ছিলেন। সাম্প্রতিক অশান্তির পরিস্থিতি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা হয় বলে জানান বিদেশ প্রতিমন্ত্রী। বৈঠকে আওয়ামী লিগের বিষয়ে বাংলাদেশের মানুষের কঠোর অবস্থানের কথাও তুলে ধরা হয়েছে বলে দাবি হুমায়ূনের।  

আরও পড়ুন: বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা অবশ্য আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। তবে নির্দিষ্ট কোনও তারিখ এত দিন প্রকাশ করেননি তিনি। আজ মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সকে হাসিনার মুখপাত্র জানান, আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসের দিন দেশে ফিরবেন তিনি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি সরকারি বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ’-এর উড়ানেই দেশে ফিরতে চান হাসিনা। সেই মর্মে তারেক রহমানের সরকারের কাছে আবেদনও জানিয়েছেন তিনি। যদিও বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, হাসিনাকে দেশে ফেরানোর জন্য বিমান পাঠানোর বিষয়ে দিল্লির সঙ্গে ঢাকার কোনও আলোচনা হয়নি।  

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা