কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় বসেই বিদেশের নাগরিকদের প্রতারণার ছক! কখনও মার্কিন যুক্তরাষ্ট্র, কখনও আবার লন্ডন , বিদেশি নাগরিকদের নিশানা করে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগ উঠল। এই ঘটনায় ট্যাংরা ও বিষ্ণুপুরের দু’টি জায়গায় অভিযান চালিয়ে মোট ২০ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। ধৃতদের কাছ থেকে ৫৬টি ডিজিটাল যন্ত্র, একাধিক সিমকার্ড, রাউটার এবং নগদ ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের সূত্র ধরে প্রথমে গিরিশ সামতারি নামে এক ব্যক্তিকে আটক করা হয়। দক্ষিণ ২৪ পরগনার রাসাপুঞ্জা এলাকায় একটি কল সেন্টারের আর্থিক লেনদেন সামলানোর দায়িত্বে ছিলেন তিনি বলে অভিযোগ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্র সম্পর্কে বেশ কিছু তথ্য পান তদন্তকারীরা। এরপর বিষ্ণুপুর থানা এলাকায় একটি বেআইনি কল সেন্টারে অভিযান চালানো হয়। সেখান থেকে ন’জনকে গ্রেফতার করা হয়। এরপর কলকাতার ট্যাংরা এলাকায় হানা দেন তদন্তকারীরা। সেখান থেকেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। অভিযানে ১৩টি ডেস্কটপ কম্পিউটার, ৮টি ল্যাপটপ, ১৪টি মোবাইল ফোন, ১টি রাউটার এবং ১৫টি মাল্টিমিডিয়া হেডফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ট্যাংরা থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ ২০ হাজার টাকা নগদ।

আরও পড়ুনঃ ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত? কোথা থেকে পরিচালিত হত কল সেন্টারগুলি? কীভাবে বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে প্রতারণা করা হত? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। প্রতারণার জাল কতদূর বিস্তৃত, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড়! ২০ দিনে কত আয় করল রণবীর অভিনীত ‘রামায়ণ’?

মহাকাশে নতুন ইতিহাস পাকিস্তানের, চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা