আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Breaking: মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে জম্মু-কাশ্মীরে তিন নাগরিককে খুন করল জঙ্গিরা

নিজস্ব প্রতিনিধি: একইদিনে তিনজন নাগরিককে খুন করল জঙ্গিরা। প্রথমে এক জনপ্রিয় ওষুধ বিক্রেতা, তারপরে এক ফেরিওয়ালা ও কিছুক্ষণ আগেই এক নাগরিককে খুন করল জঙ্গিরা। আজ সন্ধ্যায় এক কাশ্মীরি পণ্ডিত যিনি ওষুধ বিক্রেতা তাকে খুন করে এক বন্দুকধারী জঙ্গি। তারপরেই একে একে খুন করতে থাকে জঙ্গিরা। ঠিক যে কারণে উপত্যকা থেকে ৩৭০ ধারা সরানো হয়েছিল তার সুফল মিলছে না বলে দাবি বিশেষজ্ঞদের। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে ঠিক নিজেদের কাজ করেই চলেছে জঙ্গিরা।

মঙ্গলবার মাত্র কিছু ঘণ্টার ব্যবধানেই পরপর জঙ্গিদের হাতে প্রাণ গিয়েছে নিরহ কিছু মানুষের। বিকেলে প্রথমে একজন ওষুধ বিক্রেতা যিনি কাশ্মীরি পণ্ডিত বলে জানা গিয়েছে তাঁকে খুন করা হয়েছে। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলেও মৃত বলে ঘোষণা করা হয়। দ্বিতীয়জন একজন ফেরিওয়ালা। যাকে রাস্তার মাঝেই খুন করে জঙ্গিরা। তৃতীয়জনের পরিচয় পাওয়া যায়নি। গত সপ্তাহে শনিবার ঠিক এইভাবেই দু’জন নাগরিককে গুলি করে জঙ্গিরা। যার মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান আর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গিয়েছে। প্রথমে শ্রীনগরে হাওয়ালে ৬৮ বছরের ওষুধ বিক্রেতা। তারপরেই মদিন সাহিবে খুন করা হয় ফেরিওয়ালাকে। পুরো ঘটনার কথা জানিয়েছেন আইজিপি কাশ্মীর বিজয় কুমার।

তৃতীয় ব্যক্তিকে হাজিনে গুলি করে মারা হয়েছে বলে জানা গিয়েছে। আততায়ীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

 

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ