ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টির জেরে ভয়াবহ খনি দুর্ঘটনা। জাভা দ্বীপে বৃষ্টির জলে ডুবে গেল একটি সোনার খনি। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। তাঁদের সন্ধানে জোরকদমে চলছে উদ্ধারকাজ। বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন উদ্ধারকারী দলের এক আধিকারিক। রাজধানী জাকার্তার দক্ষিণে বোগোর অঞ্চলে, সোমবার ভারী বৃষ্টির কারণে খনিটি প্লাবিত হলে মোট ২৬ জন শ্রমিক ভূগর্ভের ১০০ মিটার (৩২৮ ফুট) গভীরে আটকা পড়েন।

স্থানীয় উদ্ধারকারী দলের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত খনির ভিতর থেকে ১৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার থেকে এলাকায় লাগাতার বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জেরে পাশের নদীর জলস্তর দ্রুত বেড়ে যায়। একসময় নদীর জল উপচে খনির ভিতরে ঢুকে পড়ে। সেই সময় সেখানে কাজ করছিলেন শ্রমিকরা। আচমকা জল ঢুকে পড়ায় অনেকেই খনির গভীরে আটকে পড়েন। উদ্ধারকাজ চালাতে গিয়ে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে কর্মীদের। খনির ভিতরে রয়েছে সরু এবং প্রায় ১০০ মিটার গভীর গর্ত। পর্যাপ্ত আলোর অভাবের পাশাপাশি পিচ্ছিল রাস্তা ও জমে থাকা কাদামাটির কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।

আরও পড়ুন: পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

দেশিয়ানা জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করেই উদ্ধারকাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে অভিযানে অংশ নেওয়া কর্মীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রচমাওয়ান জানিয়েছেন, নিহত ১৩ জনের মধ্যে ছয়জনকে শনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়া না থাকলে বৃহস্পতিবারও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। খনিতে জল ঢোকার আগেই ১১ জন শ্রমিক নিরাপদে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন। সোমবার ভারী বৃষ্টির কারণে খনিটি প্লাবিত হলে মঙ্গলবার প্রথম কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছয় যে, খনির ভিতরে বেশ কয়েক জন শ্রমিক আটকে রয়েছেন। তার পর থেকেই শুরু হয় উদ্ধার অভিযান।

রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের,উত্তপ্ত নিমতা

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যাহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার