‘সন্ত্রাসবাদ মানবতার শত্রু’, ২৬/১১-তে শহিদদের কুর্নিশ অমিত শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ১৮ বছর আগে ২৬/১১ মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার ক্ষত আজও বহন করে চলেছে ভারতবাসী। ২০০৮ সালের ২৬ নভেম্বর কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠেছিল দেশের বাণিজ্যনগরী মুম্বই। একাধিক জায়গায় চলেছিল গুলি, বিস্ফোরণ এবং রক্তক্ষয়ী হত্যালীলা। সেই ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত হয়েছিলেন ৩০০-রও বেশি মানুষ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের ইতিহাসের সেই কালো দিনের ১৮তম বর্ষপূর্তিতে নিহতদের স্মরণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহিদ জওয়ানদের বীরত্বকে কুর্নিশ জানালেন  স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে কড়া ভাষায় বার্তা দিয়ে বললেন, ‘সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধ’।   

এক্স হ্যান্ডেলের একটি পোস্টে অমিত শাহ লেখেন, ‘সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধ। সন্ত্রাসের বিরুদ্ধে মোদি সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। আজ ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে এবং সব ধরনের সন্ত্রাসবাদ ও সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।’ 

 

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে সমুদ্রপথে মুম্বইয়ে প্রবেশ করেছিল লস্কর-ই-তৈবার ১০ জন সশস্ত্র জঙ্গি। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, তাজমহল প্যালেস হোটেল, ট্রাইডেন্ট হোটেল, নরিম্যান হাউস-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালায় তারা। প্রায় তিন দিন ধরে চলেছিল নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ। সেই অভিযানে শহিদ হন পুলিশ ও নিরাপত্তাবাহিনীর একাধিক সদস্য। শহিদদের আত্মত্যাগ এবং নিরীহ মানুষের মৃত্যু আজও দেশের ইতিহাসে এক গভীর ক্ষত হয়ে রয়েছে।   

 

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

পাসপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ, সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি

রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের,উত্তপ্ত নিমতা

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যাহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘সন্ত্রাসবাদ মানবতার শত্রু’, ২৬/১১-তে শহিদদের কুর্নিশ অমিত শাহের

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ