ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলাফল। শুক্রবার সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন বিকেল ৩টে থেকে অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ফল জানতে সংসদের ওয়েবসাইট https://result.wb.gov.in–এ গিয়ে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।

এবারের ফলাফলে রাজ্যের সামগ্রিক পাশের হার ৯২.৬২ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৯২.৫৮ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৯২.৬৬ শতাংশ। অর্থাৎ পাশের হারে ছাত্রদের তুলনায় কিছুটা এগিয়ে ছাত্রীরা। তবে এবারের ফলাফলে নজর কেড়েছে জেলাভিত্তিক পাশের হারের পরিসংখ্যান। প্রথম পাঁচে জায়গা হয়নি কলকাতার। পাশের হারে কলকাতার স্থান অষ্টম। অন্যদিকে, জেলাভিত্তিক তালিকায় প্রথম স্থানে রয়েছে নদিয়া। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর, তৃতীয় স্থানে হাওড়া, চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা এবং পঞ্চম স্থানে রয়েছে হুগলি। 

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

উল্লেখ্য, এবারের তৃতীয় সেমেস্টারের ফলাফলের সঙ্গে কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। সাংবাদিক বৈঠকে সংসদের সভাপতি অসিত মণ্ডল জানান, পরবর্তী সেমেস্টারের ফল প্রকাশের সময় রাজ্যব্যাপী মেধাতালিকা প্রকাশ করা হবে। ফলে আপাতত ফলাফল এবং জেলাভিত্তিক পাশের হারের দিকেই নজর পরীক্ষার্থী ও অভিভাবকদের।

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারালেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের