ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার গভীর রাতে আচমকাই ডুয়ার্সের আকাশে দেখা গেল একের পর এক রহস্যময় আলোর বিন্দু। সারিবদ্ধভাবে এগিয়ে চলা প্রায় ২৫-২৬টি আলো দেখে মুহূর্তে থমকে যান স্থানীয় বাসিন্দারা। ধূপগুড়ি সংলগ্ন এলাকায় এই দৃশ্য ঘিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কেউ বলছেন উল্কাপাত, কারও অনুমান স্যাটেলাইটের আলো। কিন্তু রাতের আকাশে ঠিক কীসের এমন আলোর মিছিল? সেই উত্তরই এখন খুঁজছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ডুয়ার্সের ধূপগুড়ি সংলগ্ন এলাকায় এই অস্বাভাবিক দৃশ্য নজরে আসে। আকাশে আলোর অদ্ভুত গতিবিধি দেখতে পেয়েই রাস্তার মোড়ে মোড়ে ভিড় জমতে শুরু করে। কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ আবার গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড করেন। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নানা জল্পনা। স্থানীয়দের একাংশের অনুমান, এটি উল্কাপাতের দৃশ্য হতে পারে। কারও আবার ধারণা, কোনও কৃত্রিম উপগ্রহের আলো দেখা গিয়েছে আকাশে। আবার অনেকে মনে করছেন, বিয়েবাড়ি বা অন্য কোনও অনুষ্ঠান থেকে ওড়ানো আলোকিত বেলুন হতে পারে সেগুলি। ডুয়ার্সের এই সীমান্তবর্তী এলাকায় এমন দৃশ্য ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। একদিকে ভুটান, অন্যদিকে বাংলাদেশ এবং কিছুটা দূরে শিলিগুড়ি সংলগ্ন উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকা। ফলে আকাশে একসঙ্গে এতগুলি আলোর উপস্থিতি ঘিরে নানা আলোচনা ও আশঙ্কাও তৈরি হয়েছে। যদিও আলোগুলির উৎস সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি।

আরও পড়ুনঃ ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

এদিকে, প্রত্যক্ষদর্শীদের তোলা ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ধূপগুড়ি ছাড়িয়ে ডুয়ার্সের বিভিন্ন এলাকাতেও ছড়িয়েছে এই খবর। কিন্তু আকাশে দেখা যাওয়া সেই ২৫-২৬টি আলো ঠিক কীসের, তা এখনও রহস্যই রয়ে গিয়েছে। উত্তর খুঁজছেন স্থানীয় বাসিন্দারা।

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়