ফের ঘর ভাঙছে মমতার, আরও দুই সাংসদ বিজেপির পথে!

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও ভাঙছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর! তেমনই জল্পনা রাজনৈতিক মহলে। এমনিতেই লোকসভার কুড়ি জন সাংসদ দল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছে। রাজ্যসভার তিন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, কোয়েল মল্লিক ও প্রকাশচিক বরাইক মমতার সঙ্গ ছেড়ে বিজেপি শিবিরে নাম লিখিয়েছেন। এখন তাঁরা গেরুয়া শিবিরের সাংসদ। অপরদিকে বিধায়কদের একটি দল গড়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। তারপরেও আরও ভাঙনের সম্ভাবনা তৈরি হয়েছে মমতার দলে। তেমনটাই সূত্রের খবর। মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল নিয়ে যখন দিল্লি উত্তপ্ত। তখনই খবর পাওয়া যাচ্ছে মমতার শিবিরের আরও দুই রাজ্যসভার সাংসদ পা বাড়িয়ে রয়েছেন বিজেপির দিকে। আগামিকাল সোমবার বিজেপি শিবিরে নাম লেখাতে পারেন তাঁরা। তবে কোন দুই সাংসদ? সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি।

আরও পডুন: স্ট্যালিন-শরদের ‘মান ভাঙাতে’ আসরে সোনিয়া-মমতা, দুপুরে বৈঠক

সেই কারণেই তড়িঘড়ি গতকাল, শনিবার দিল্লি ছুটে গিয়েছেন মমতা। দাবি রাজনৈতিক মহলের। যদিও কালীঘাট শিবিরের তরফে এই বিষয়ে কিছুই জানা যায়নি। একদিকে যখন ইন্ডিয়া জোট বাঁচাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এর মাঝেই কালীঘাট শিবির আরও দুর্বল হবে কিনা সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। এদিকে মমতার শিবিরের আরও এক সাংসদ আগামিকাল সোমবার দিল্লিতে যাচ্ছেন না বলে খবর। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল। এবার সেই সাংসদের অবস্থান নিয়েই দোলাচল দেখা গিয়েছে। আজ, রবিবার দুপুর হতে চললেও তিনি এলাকাতেই রয়েছেন বলে খবর। দিল্লি পৌঁছনোর বিষয়ে তিনি তেমন কিছু বলেননি। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, প্রতিমা দেবীর মা অসুস্থ, সদ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সেজন্য মাকে বাড়িতে রেখে দিল্লি যাওয়ার সম্ভাবনা কম সাংসদের। তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাদে মমতার আরও এক সাংসদ দুই বিলে ভোট দিতে পারবেন না। সেদিক দিয়েও চাপ বাড়ল কালীঘাট শিবিরের।

ছবি তোলার পরই বৈভবের পা ছুঁতে ঝুঁকল খুদে ভক্ত, ভাইরাল ‘বেবি বসের’ প্রতিক্রিয়া

চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম

দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও পোস্টের অভিযোগ, স্বরূপনগরে গ্রেফতার যুবক

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে নৃশংস ভাবে খুন বৌমার

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

স্ট্যালিন-শরদের ‘মান ভাঙাতে’ আসরে সোনিয়া-মমতা, দুপুরে বৈঠক

গেমিং আসক্তিতে অতিষ্ঠ স্ত্রী! অনলাইন গেমারদের হাতে দিলেন স্বামীকে ‘খুনের’ দায়িত্ব, তারপর…

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

ফের ঘর ভাঙছে মমতার, আরও দুই সাংসদ বিজেপির পথে!

ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার