প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও পোস্টের অভিযোগ, স্বরূপনগরে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: : সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে আপত্তিকর ভিডিও ও কুরুচিকর মন্তব্য প্রচারের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হঠাৎগঞ্জ বাজারে ছড়াল উত্তেজনা। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় স্বরূপনগর থানার পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রাকিবুল ইসলাম। তিনি হঠাৎগঞ্জ এলাকারই বাসিন্দা। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে আপত্তিকর ভিডিও এবং কুরুচিকর মন্তব্য প্রচার করেন রাকিবুল। বিষয়টি সামনে আসতেই হঠাৎগঞ্জ বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ এবং বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় স্বরূপনগর থানার পুলিশ। এরপর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই রাকিবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে নৃশংস ভাবে খুন বৌমার

ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনার নেপথ্যে আর কারা জড়িত, কারও মদত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। তবে গোটা ঘটনার তদন্তের পরেই প্রকৃত বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

ছবি তোলার পরই বৈভবের পা ছুঁতে ঝুঁকল খুদে ভক্ত, ভাইরাল ‘বেবি বসের’ প্রতিক্রিয়া

চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম

দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের

ফের ঘর ভাঙছে মমতার, আরও দুই সাংসদ বিজেপির পথে!

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে নৃশংস ভাবে খুন বৌমার

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

স্ট্যালিন-শরদের ‘মান ভাঙাতে’ আসরে সোনিয়া-মমতা, দুপুরে বৈঠক

গেমিং আসক্তিতে অতিষ্ঠ স্ত্রী! অনলাইন গেমারদের হাতে দিলেন স্বামীকে ‘খুনের’ দায়িত্ব, তারপর…

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও পোস্টের অভিযোগ, স্বরূপনগরে গ্রেফতার যুবক

ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার