দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পর্কের টানাপড়েনের বলি হতে হল তিন নিষ্পাপ শিশুকে! দাম্পত্য অশান্তির জেরে এমন ভয়াবহ সিদ্ধান্ত নিলেন এক মহিলা, যা শিউরে ওঠার মতো। নিজের তিন মেয়েকে জলের ট্যাঙ্কে ফেলে দেওয়ার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। প্রতিবেশীরা ছুটে এসে মহিলাকে উদ্ধার করতে পারলেও বাঁচানো যায়নি তিন শিশুকন্যাকে। তাদের মধ্যে রয়েছে ১১ মাস বয়সি দুই যমজ বোন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে তেলেঙ্গানা রাজ্যের রঙ্গারেড্ডি (Ranga Reddy) জেলার কেশমপেট মণ্ডলের থোম্মিডিরেকুলা গ্রামের একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত মহিলার নাম শ্রীহর্ষ। বয়স ২২ বছর। ২০২৩ সালে ২৯ বছরের কে চেন্নাইয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের তিন মেয়ে দু’বছরের প্রিয়া এবং ১১ মাসের যমজ দুই বোন প্রিন্সি ও প্রীতি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। এই বিষয় নিয়ে প্রায়ই দু’জনের মধ্যে ঝগড়া হত। ঘটনার দু’দিন আগেও একই বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে তীব্র বচসা হয় বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে নৃশংস ভাবে খুন বৌমার

পুলিশের দাবি, শনিবার সকাল প্রায় ১১টা ৪৮ মিনিট নাগাদ ফের স্বামীর সঙ্গে বিবাদে জড়ান স্ত্রী শ্রীহর্ষ। এরপরই তিনি প্রথমে তিন মেয়েকে বাড়ির জলের ট্যাঙ্কে ফেলে দেন বলে অভিযোগ। তারপর নিজেও সেখানে ঝাঁপ দেন। মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। কোনওরকমে শ্রীহর্ষকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও তিন শিশুকন্যাকে বাঁচানো যায়নি। পরে মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে, তিন শুশুর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে কেশমপেট থানার পুলিশ। ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ছবি তোলার পরই বৈভবের পা ছুঁতে ঝুঁকল খুদে ভক্ত, ভাইরাল ‘বেবি বসের’ প্রতিক্রিয়া

চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও পোস্টের অভিযোগ, স্বরূপনগরে গ্রেফতার যুবক

ফের ঘর ভাঙছে মমতার, আরও দুই সাংসদ বিজেপির পথে!

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে নৃশংস ভাবে খুন বৌমার

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

স্ট্যালিন-শরদের ‘মান ভাঙাতে’ আসরে সোনিয়া-মমতা, দুপুরে বৈঠক

গেমিং আসক্তিতে অতিষ্ঠ স্ত্রী! অনলাইন গেমারদের হাতে দিলেন স্বামীকে ‘খুনের’ দায়িত্ব, তারপর…

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের

ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার