চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: বদলের বাংলায় শহরের একাধিক রাস্তার নাম পরিবর্তন করা হবে, এটা আগেই ঘোষণা করেছিল বিজেপি সরকার। সেই কারণে কার্তিক মহারাজ ও তথাগত রায়ের নেতৃত্বে একটি কমিটি তৈরি করেছে নবান্ন। এবার সেই কমিটি বেশ কিছু নামে সিলমোহর দিতে চলেছে বলে সূত্রের খবর। লেণিন সরণি ও বিশ্ববাংলা সরণির নাম পরিবর্তন হবে আগেই জানিয়েছিলেন তথাগত রায়। এবার শহরের আরও ১৬টি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব এসেছে।

কোন কোন রাস্তার নাম পরিবর্তন হচ্ছে? সূত্রের খবর, চৌরঙ্গি রোড, আহিরিটোলা, হো চি মিন সরণি-র মতো রাস্তার নামে পরিবর্তন করা হচ্ছে। একটি তালিকা প্রকাশিত হয়েছে, যাতে দেখা যাচ্ছে-

লেনিন সরণি: দেবপ্রসাদ ঘোষ সরণি অথবা দেবপ্রসাদ সরণি অথবা সৈয়দ মুজতবা আলি সরণি

চৌরঙ্গি রোড: সর্দার প্যাটেল সরণি

হো চি মিন সরণি: মার্টিন লুথার কিং সরণি অথবা অমর গোপাল বসু সরণি

কার্ল মার্কস সরণি: কবি মধুসূদন সরণি অথবা কবি রঙ্গলাল সরণি

বিশ্ব বাংলা সরণি: সত্যেন বসু সরণি

পার্ক সার্কাস কানেক্টর: কাজি আবদুল ওদুদ সরণি

রাসবিহারী কানেক্টর: প্রফুল্ল সেন সরণি

এলিয়ট রোড: ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত রোড

পণ্ডিতিয়া রোড: প্রমথনাথ বিশী রোড

আহিরিটোলা স্ট্রিট: পেয়ারীচাঁদ মিত্র স্ট্রিট

আরও পডুন: প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও পোস্টের অভিযোগ, স্বরূপনগরে গ্রেফতার যুবক

এই নামগুলি রাখার প্রস্তাব এসেছে। তবে আগামী ৯ ডিসেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কার্তিক মহারাজ ও তথাগত রায়ের কমিটি। এমনটাই জানা গিয়েছে। বিষয়টি নিয়ে তথাগত রায় জানিয়েছেন, ‘এই ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করতে হবে। অনেক নাম বদলের প্রস্তাব পেয়েছি। পুরনো নামের ইতিহাস কী সেটা জানি না। তাই এই ব্যাপারটা একটু ঘেঁটে দেখা দরকার। তাই আমরা কলকাতা পুরসভাকে দায়িত্ব দিয়েছি। এই ব্যাপারে ডিসেম্বরের ৯ তারিখ আরও একটি মিটিংয়ে বসব। বিতর্ক তো প্রত্যেকটাতেই হতে পারে! নতুন নামেও বিতর্ক হতে পারে। পুরনো নামে তো হতেই পারে। বিশ্ব বাংলা সরণি। লেনিন সরণি। সত্যজিৎ রায় ধরণি। এই ধরণি তা সরণি হয়ে যাবে সেটা ধরেই নিতে পারেন। কেন ধরণি হয়েছিল, আপনারা জানেন।’

ছবি তোলার পরই বৈভবের পা ছুঁতে ঝুঁকল খুদে ভক্ত, ভাইরাল ‘বেবি বসের’ প্রতিক্রিয়া

দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও পোস্টের অভিযোগ, স্বরূপনগরে গ্রেফতার যুবক

ফের ঘর ভাঙছে মমতার, আরও দুই সাংসদ বিজেপির পথে!

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে নৃশংস ভাবে খুন বৌমার

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

স্ট্যালিন-শরদের ‘মান ভাঙাতে’ আসরে সোনিয়া-মমতা, দুপুরে বৈঠক

গেমিং আসক্তিতে অতিষ্ঠ স্ত্রী! অনলাইন গেমারদের হাতে দিলেন স্বামীকে ‘খুনের’ দায়িত্ব, তারপর…

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম

ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার