ছবি তোলার পরই বৈভবের পা ছুঁতে ঝুঁকল খুদে ভক্ত, ভাইরাল ‘বেবি বসের’ প্রতিক্রিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি:  বয়স মাত্র ১৫, অথচ জনপ্রিয়তায় অনেক অভিজ্ঞ ক্রিকেটারকেও টেক্কা দিচ্ছেন বৈভব সূর্যবংশী।  মাঠে তাঁর ব্যাটিং ঝড়ে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা, আর মাঠের বাইরে তাঁকে ঘিরে অনুরাগীদের উন্মাদনাও চোখে পড়ার মতো। এবার এক খুদে ভক্তের কাণ্ডে রীতিমতো হতবাক হয়ে গেলেন  ভরতের এই কিশোর তারকা। ছবি তোলার পরই বৈভবের পা ছুঁতে ঝুঁকে পড়ল খুদে ভক্ত। ঠিক তার পরেই বৈভবের প্রতিক্রিয়া দেখে হাসির রোল নেটপাড়ায়। মুহূর্তের মধ্যেই ভাইরাল সেই ভিডিও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক খুদে ভক্তের সঙ্গে ছবি তুলছেন বৈভব সূর্যবংশী। ছবি তোলা শেষ হতেই আচমকা ওই বালক বৈভবের পা ছুঁয়ে প্রণাম করার জন্য ঝুঁকে পড়ে। ভক্তের এমন আচরণ একেবারেই প্রত্যাশা করেননি তরুণ ক্রিকেটার। আচমকা এই ঘটনায় তাঁকে বেশ অবাক হতে দেখা যায়। তাঁর মুখের অভিব্যক্তিতেই ধরা পড়ে বিস্ময়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই এই মুহূর্তকে মজার পাশাপাশি আবেগঘন বলেও উল্লেখ করছেন।

 

View this post on Instagram

 

 

উল্লেখ্য, আইপিএলে দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে অল্প বয়সেই ক্রিকেট দুনিয়ায় পরিচিতি পেয়েছেন বৈভব। অভিজ্ঞ বোলারদের বিরুদ্ধে তাঁর নির্ভীক ব্যাটিং বারবার শিরোনামে এসেছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর জনপ্রিয়তাও ক্রমশ বাড়ছে। এমনকি মাত্র ১৫ বছর বয়সে জাতীয় দলেও জায়গা করে নিয়েছে। এবার এক খুদে ভক্তের সঙ্গে এই মুহূর্ত যেন আরও একবার বুঝিয়ে দিল, ক্রিকেটের ময়দানে বৈভবের প্রভাব কতটা গভীর।

দলবদলু কাকলি-সুদীপদের ভোটদানে আপত্তি জানিয়ে ওম বিড়লাকে চিঠি অভিষেকের

চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম

দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও পোস্টের অভিযোগ, স্বরূপনগরে গ্রেফতার যুবক

ফের ঘর ভাঙছে মমতার, আরও দুই সাংসদ বিজেপির পথে!

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে নৃশংস ভাবে খুন বৌমার

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

স্ট্যালিন-শরদের ‘মান ভাঙাতে’ আসরে সোনিয়া-মমতা, দুপুরে বৈঠক

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

গেমিং আসক্তিতে অতিষ্ঠ স্ত্রী! অনলাইন গেমারদের হাতে দিলেন স্বামীকে ‘খুনের’ দায়িত্ব, তারপর…

ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার