Loading live market data...
Loading active stocks...
Connecting...

চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নে ২.৪২ কোটি টাকা বরাদ্দ করল নবান্ন

বরাদ্দ করা হয়েছে বর্ধমান মেডিক্যাল, উত্তরবঙ্গ মেডিক্যালের জন্যও। ভাটপাড়া হাসপাতালের জন্যেও টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণেই বোঝা গিয়েছিল চিকিৎসা খাতে কতটা জোর দেওয়া উচিত সরকারের। যদিও রাজ্য যথেষ্ট দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে করোনার সঙ্গে। সেই করোনার সঙ্গে লড়তে ও চিকিৎসা পরিষেবায় খামতি পূরণের জন্য মঙ্গলবার আরও অর্থ মঞ্জুর করেছে নবান্ন। জানা গিয়েছে, করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় নজর রয়েছে চিকিৎসা পরিকাঠামোতে। তাই বরাদ্দ করা হল ২ কোটি ৪২ লক্ষ টাকা। হাসপাতালগুলিতে পরিকাঠামো উন্নয়নের কাজ সম্পূর্ণ করার জন্য বরাদ্দ করা হয়েছে এই অর্থ।

মঙ্গলবার সকাল থেকেই একাধিক ক্ষেত্রে আর্থিক বরাদ্দ ঘোষণা করছে রাজ্য। ক্লাব ও পুজো কমিটি গুলিকে টাকা দেওয়া, রাস্তা সারাই ও স্কুলের মেরামতি। এর সঙ্গেই স্বাস্থ্যের দিকে নজর দিয়েছে রাজ্য সরকার। তাই সেই খাতেও বরাদ্দ করা হয়েছে বাড়তি অর্থ। এই অর্থ দিয়ে অক্সিজেনের পাইপলাইন, আইসিইউ বেড, নতুন ওয়ার্ড তৈরি করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও নার্সদের হস্টেল সংস্কার-সহ অন্যান্য কাজ দ্রুত শেষ করতে এই টাকা ব্যবহার করা যাবে। এই সমস্ত কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে অর্থ দফতর।

কিছু সরকারি হাসপাতালে আর্থিক সাহায্য করা হয়েছে পরিকাঠামো উন্নয়নে, যার মধ্যে রয়েছে এসএসকেএম, আরজি কর, বিসিরায় শিশু হাসপাতাল। বরাদ্দ করা হয়েছে বর্ধমান মেডিক্যাল, উত্তরবঙ্গ মেডিক্যালের জন্যও। ভাটপাড়া হাসপাতালের জন্যেও টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে।

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর