কর্পোরেট চাকরি ছেড়ে নারকেলের খোলের ব্যবসা! বছরে তরুণীর আয় শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: যে জিনিসকে আমরা সাধারণত ব্যবহারের শেষে ফেলে দিই, সঠিক পরিকল্পনা ও উদ্যোগ থাকলে তা দিয়েই গড়ে তোলা যায় কোটি টাকার ব্যবসা! কথাটি বাস্তবে প্রমাণ করে দিয়েছেন কেরলমের তরুণী মারিয়া কুরিয়াকোসে। স্টার্টআপের চাকরি ছেড়ে ১ লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তিনি। আর সেই ব্যবসার মূল কাঁচামাল? ফেলে দেওয়া নারকেলের খোল! আজ তাঁর তৈরি সংস্থা ‘থেঙ্গা কোকো’র বার্ষিক আয় ৩.৫ কোটি টাকারও বেশি। পরিবেশবান্ধব পণ্যের পাশাপাশি এই উদ্যোগে নতুন করে গুরুত্ব পাচ্ছে কেরলমের ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং স্থানীয় কারিগরদের কাজের সুযোগ।

কেরলমের বাসিন্দা মারিয়া কুরিয়াকোসে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য স্পেনে যান। সেখানে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। এরপর ভারতে ফিরে কর্পোরেট দুনিয়ায় যুক্ত হন। পরে একটি স্টার্টআপেও চাকরি করেন তিনি। কিন্তু বরাবরই নিজের কিছু করার ইচ্ছা ছিল তাঁর। এমন একটি ব্যবসা গড়তে চেয়েছিলেন, যেখানে আর্থিক লাভের পাশাপাশি পরিবেশের জন্যও কিছু করা সম্ভব। সেই ভাবনা থেকেই ২০১৯ সালে বিভিন্ন ব্যবসার সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করেন মারিয়া। প্রথমে নারকেলের জল, ছোবড়া এবং তালপাতার তৈরি সামগ্রী নিয়ে কাজ করার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু বাজারের প্রতিযোগিতা এবং অন্যান্য সংস্থার সঙ্গে পাল্লা দেওয়ার বিষয়টি বিবেচনা করে নতুন কোনও ব্যবসার সন্ধান করতে থাকেন তিনি। নারকেলের খোল দিয়ে পণ্য তৈরির পরিকল্পনা প্রথম থেকে ছিল না মারিয়ার। একদিন বাড়ির আশপাশে ফেলে রাখা কয়েকটি নারকেলের খোল তাঁর নজরে আসে। সেগুলি নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করেন তিনি। স্যান্ডপেপার দিয়ে খোলের বাইরের অংশ ঘষে মসৃণ করেন। এরপর সামান্য নারকেল তেল লাগাতেই খোলের চেহারা বদলে যায়। দেখতে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে সেগুলি। সেখান থেকেই নতুন ব্যবসার ভাবনা আসে তাঁর মাথায়। বুঝতে পারেন, ফেলে দেওয়া নারকেলের খোল দিয়েও তৈরি করা সম্ভব নিত্যদিনের ব্যবহারযোগ্য সুন্দর সামগ্রী। এই ভাবনাকে বাস্তবে রূপ দিতেই শুরু করেন ‘থেঙ্গা কোকো’। ব্যবাসার শুরুতে মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তিনি। ২০১৯ সালে যাত্রা শুরু হয় এই সংস্থার।  

আরও পড়ুন: দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের

ব্যবসা শুরু করলেও প্রথম দিকে ক্রেতা খুঁজে পাওয়া সহজ ছিল না। মারিয়া বেঙ্গালুরু, দিল্লি এবং চেন্নাইয়ের বিভিন্ন পরিবেশবান্ধব পণ্যের সঙ্গে যুক্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। ধীরে ধীরে তাঁর তৈরি সামগ্রীর প্রতি আগ্রহ দেখাতে থাকেন ক্রেতারা। প্রথম বড় অর্ডার আসে ২০০টি পণ্যের, প্রতিটির দাম ছিল ৬০ টাকা। তবে উৎপাদনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখেও পড়তে হয় তাঁকে। কারণ, সব নারকেলের খোল দিয়ে একই ধরনের সামগ্রী তৈরি করা সম্ভব নয়। যেমন বাটি তৈরির জন্য প্রয়োজন সমতল তলদেশযুক্ত খোল, আবার চায়ের কাপ তৈরির ক্ষেত্রে দরকার আলাদা আকৃতির খোল। সময়ের সঙ্গে সঙ্গে এই কাজের অভিজ্ঞতা অর্জন করেন মারিয়া। উন্নত করেন উৎপাদন পদ্ধতিও। মারিয়ার উদ্যোগ শুধু ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। কেরলমের প্রায় ৫০০ বছরের পুরনো নারকেলের খোল দিয়ে হস্তশিল্প তৈরির ঐতিহ্যকে নতুন করে জনপ্রিয় করার উদ্যোগও নিয়েছেন তিনি। প্লাস্টিক ও ধাতব সামগ্রীর জনপ্রিয়তায় ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল এই শিল্প। স্থানীয় কারিগরদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিয়ে কাজ শুরু করেন মারিয়া। নারকেলের খোল দিয়ে স্মুদি বাটি, চায়ের কাপ, আইসক্রিম কাপ, সাবান রাখার পাত্র, ঘর সাজানোর সামগ্রী-সহ বিভিন্ন পণ্য তৈরি হতে থাকে। এই কাজে তাঁর বাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পেশায় ইঞ্জিনিয়ার বাবা উৎপাদনের সুবিধার জন্য বিশেষ কিছু যন্ত্র তৈরি করে দেন। নারকেল তেল ও মোম ব্যবহার করে পণ্যগুলিকে আরও সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার ব্যবস্থাও করা হয়। ছোট্ট উদ্যোগ থেকে শুরু হওয়া সেই ব্যবসা আজ অনেকটাই বড় আকার নিয়েছে। বর্তমানে থেঙ্গা কোকোর সংগ্রহে রয়েছে ১১০টিরও বেশি ধরনের পণ্য। কিচেনওয়্যার, হোম ডেকর, উপহার সামগ্রী, মোমবাতি, স্টোরেজ কনটেনার এবং বিভিন্ন সংস্থার জন্য বিশেষভাবে তৈরি উপহার সামগ্রীও রয়েছে সেই তালিকায়। এমনকী স্কুলের সঙ্গে যৌথ উদ্যোগে নারকেলের খোল দিয়ে ব্যাজ ও মেডেল তৈরির কাজও করেছে সংস্থাটি। এক প্রতিবেদন অনুযায়ী, থেঙ্গা কোকোর বার্ষিক আয় বর্তমানে ৩.৫ কোটি টাকার বেশি। কেরলমের স্থানীয় কারিগরদের সঙ্গে কাজ করার পাশাপাশি এই উদ্যোগ গ্রামীণ মহিলাদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার

দলবদলু কাকলি-সুদীপদের ভোটদানে আপত্তি জানিয়ে ওম বিড়লাকে চিঠি অভিষেকের

ছবি তোলার পরই বৈভবের পা ছুঁতে ঝুঁকল খুদে ভক্ত, ভাইরাল ‘বেবি বসের’ প্রতিক্রিয়া

চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম

দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও পোস্টের অভিযোগ, স্বরূপনগরে গ্রেফতার যুবক

ফের ঘর ভাঙছে মমতার, আরও দুই সাংসদ বিজেপির পথে!

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে নৃশংস ভাবে খুন বৌমার

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

স্ট্যালিন-শরদের ‘মান ভাঙাতে’ আসরে সোনিয়া-মমতা, দুপুরে বৈঠক

গেমিং আসক্তিতে অতিষ্ঠ স্ত্রী! অনলাইন গেমারদের হাতে দিলেন স্বামীকে ‘খুনের’ দায়িত্ব, তারপর…

ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড