দলবদলু কাকলি-সুদীপদের ভোটদানে আপত্তি জানিয়ে ওম বিড়লাকে চিঠি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: দলবদলু সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার-দের ভোট আটকাতে মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল সোমবার সংসদে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই ভোট দেবেন তৃণমূলত্যাগী কুড়ি জন সাংসদ। তাঁরা এখন এনসিপিআই-তে যোগ দিয়ে এনডিএ-র শরিক। তাই কেন্দ্রীয় সরকারের আনা দুটি বিলের পক্ষেই ভোট দেবেন কাকলি-সুদীপরা। সেটা গতকাল, শনিবার খোলসা করে দিয়েছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তাই তাঁদের ভোটদান থেকে বিরত রাখতে এবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার দরবারে গেলেন মমতাপন্থী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার অধ্যক্ষকে চিঠি লিখেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

সংসদে বিল পেশের সময়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদ যেন ভোট না দিতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করতে অধ্যক্ষকে আর্জি জানিয়ে চিঠি লিখেছেন অভিষেক। চিঠিতে মমতাপন্থী সাংসদ দাবি করেছেন, এনসিপিআই-তে যোগ দেওয়া তৃণমূলের ২০ জন সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে সাংসদ পদ খারিজের বিষয়টি এখনও এখনও বিচারাধীন। সুপ্রিম কোর্টে চলছে সেই সংক্রান্ত মামলা। তাই সংসদের আসন্ন অধিবেশনে ওই ২০ জন সাংসদকে ভোট দিতে না দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, সংসদে তাঁদের জন্য আলাদা বসার ব্যবস্থা নিয়েও দ্রুত পর্যালোচনার দাবি করেছেন অভিষেক। যদিও অধ্যক্ষ সেই আর্জি শুনবেন কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। কারণ বাদল অধিবেশনে এনসিপিআই সাংসদ-দের বিলে ভোট দিতে সম্মতি দিয়েছিলেন ওম বিড়লা। তাই এবারেও তার অন্যথা হবে না বলেই জানা গিয়েছে।

আরও পডুন: প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও পোস্টের অভিযোগ, স্বরূপনগরে গ্রেফতার যুবক

রাজনৈতিক মহলের ধারণা, অভিষেক চাইছেন দুটি বিল পাশের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যাতে সংখ্যাগরিষ্ঠ সাংসদ না পায়। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির কাছে ৩৫৮ জন সাংসদের সমর্থন রয়েছে। মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল পাস করাতে প্রয়োজন ৩৫৮টি ভোট। সেই ভোট থেকে এনসিপিআই সাংসদ-দের বিরত রাখলে অনায়াসে সংখ্যাটা ৩৩৮ নেমে আসবে। তাই শেষ চেষ্টা করছেন অভিষেক।

ছবি তোলার পরই বৈভবের পা ছুঁতে ঝুঁকল খুদে ভক্ত, ভাইরাল ‘বেবি বসের’ প্রতিক্রিয়া

চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম

দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও পোস্টের অভিযোগ, স্বরূপনগরে গ্রেফতার যুবক

ফের ঘর ভাঙছে মমতার, আরও দুই সাংসদ বিজেপির পথে!

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে নৃশংস ভাবে খুন বৌমার

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

স্ট্যালিন-শরদের ‘মান ভাঙাতে’ আসরে সোনিয়া-মমতা, দুপুরে বৈঠক

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

দলবদলু কাকলি-সুদীপদের ভোটদানে আপত্তি জানিয়ে ওম বিড়লাকে চিঠি অভিষেকের

গেমিং আসক্তিতে অতিষ্ঠ স্ত্রী! অনলাইন গেমারদের হাতে দিলেন স্বামীকে ‘খুনের’ দায়িত্ব, তারপর…

ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড