২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  নতুন বছর ২০২৭ সালে ঘটতে চলেছে একাধিক বিরল মহাজাগতিক ঘটনা। গোটা বছর জুড়ে মোট পাঁচটি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে বিশ্ব। এর মধ্যে দু’টি সূর্যগ্রহণ এবং তিনটি চন্দ্রগ্রহণ হবে। বিশেষ নজর থাকবে ২  অগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিকে। তবে ভারতের আকাশ থেকে সবকটি গ্রহণ দেখা যাবে না। কোন গ্রহণের সাক্ষী হতে পারবেন ভারতীয়রা?  জেনে নিন ২০২৭ সালের পাঁচটি গ্রহণের দিনক্ষণ ও বিশেষত্ব। 

২০২৭ সালে কবে কবে গ্রহণ?

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে মোট পাঁচটি গ্রহণ হবে। এর মধ্যে প্রথম সূর্যগ্রহণ ঘটবে ফেব্রুয়ারিতে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে অগস্ট মাসে। এরপর ফেব্রুয়ারি, জুলাই ও অগস্টে হবে চন্দ্রগ্রহণ। 

১. ৬ ফেব্রুয়ারি ২০২৭ – প্রথম সূর্যগ্রহণ

২০২৭ সালের প্রথম সূর্যগ্রহণ হবে ৬ ফেব্রুয়ারি। এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই সময় চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে দিতে পারবে না। ফলে সূর্যের চারপাশে উজ্জ্বল আলোর বলয় তৈরি হবে, যা ‘রিং অফ ফায়ার’ নামে পরিচিত। তবে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। 

২. ২১ ফেব্রুয়ারি ২০২৭ – প্রথম চন্দ্রগ্রহণ

ফেব্রুয়ারি মাসেই ঘটবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এটি হবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এই সময় পৃথিবীর বাইরের হালকা ছায়ার মধ্যে দিয়ে চাঁদ অতিক্রম করবে। ফলে চাঁদের উজ্জ্বলতায় সামান্য পরিবর্তন হতে পারে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মতো চাঁদ লাল বা অন্ধকার হয়ে যাবে না। ভারত থেকে এই গ্রহণ দেখার সম্ভাবনা রয়েছে, তবে দৃশ্যমানতা সীমিত এবং খালি চোখে বোঝা কঠিন হতে পারে।

৩. ১৮ জুলাই ২০২৭ – দ্বিতীয় চন্দ্রগ্রহণ

জুলাই মাসে ১৮ তারিখে ঘটবে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এটিও উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। পৃথিবীর বাইরের হালকা ছায়া চাঁদের উপর পড়বে। তবে এই গ্রহণ এতটাই মৃদু হবে যে চাঁদের উজ্জ্বলতার পরিবর্তন সহজে চোখে পড়বে না। ভারতে এই গ্রহণ দেখা যাওয়ার সম্ভাবনা খুব কম। 

৪. ২ আগস্ট ২০২৭ – বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ

২০২৭ সালের অন্যতম গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা ঘটবে ২ আগস্ট। এদিন হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই সময় চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে দেবে। পৃথিবীর কয়েকটি অঞ্চলে দিনের আলো সাময়িকভাবে কমে গিয়ে অন্ধকারের পরিবেশ তৈরি হবে। স্পেন, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ভারত থেকে এই গ্রহণ পূর্ণগ্রাস হিসেবে নয়, আংশিক সূর্যগ্রহণ হিসেবে দৃশ্যমান হবে। অর্থাৎ ভারতের আকাশে সূর্যের একটি অংশ চাঁদের আড়ালে চলে যাবে। 

৫. ১৭ আগস্ট ২০২৭ – বছরের শেষ চন্দ্রগ্রহণ

বছরের শেষ গ্রহণটি হবে ১৭ আগস্ট। এটি তৃতীয় উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এই সময় পৃথিবীর বাইরের ছায়া চাঁদের উপর পড়বে। ফলে চাঁদের ঔজ্জ্বল্যে সামান্য পরিবর্তন হতে পারে। তবে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। এই গ্রহণের মধ্য দিয়েই ২০২৭ সালের পাঁচটি গ্রহণের পর্ব শেষ হবে।

 

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু

মাত্র ৫১ টাকায় ৫৬ জিবি ডেটা! সঙ্গে আনলিমিটেড কলিং, জানুন BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট, ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

রান্নাঘরে ইঁদুরের বিষ্ঠা, খাবারের মান নিয়েও প্রশ্ন! সেক্টর ফাইভের তিন রেস্তরাঁয় ইবি-র অভিযান

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার