রান্নাঘরে ইঁদুরের বিষ্ঠা, খাবারের মান নিয়েও প্রশ্ন! সেক্টর ফাইভের তিন রেস্তরাঁয় ইবি-র অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি: রেস্তরাঁয় খাবার খেতে গিয়ে গ্রাহকদের স্বাস্থ্যের ঝুঁকি কতটা? সেই প্রশ্নই সামনে এল সল্টলেকের সেক্টর ফাইভে। আজ রবিবার (২৯ নভেম্বর) এলাকার তিনটি পরিচিত রেস্তরাঁয় অভিযান চালালেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (EB) আধিকারিকরা। তালিকায় ছিল ‘8th Day Cafe and Bakery’, ‘কষে-কষা’ এবং ‘নাফিল’। অভিযানে তিনটি রেস্তরাঁতেই একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। কোথাও রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, কোথাও আবার খাবারের মেয়াদ নিয়ে তৈরি হয়েছে সংশয়। এর জেরে তিন রেস্তরাঁর বিরুদ্ধে পৃথক পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযানকারীরা প্রথমে পৌঁছন সল্টলেক সেক্টর ফাইভের ‘8th Day Cafe and Bakery’-তে। সেখানে রান্নাঘরের অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা। অভিযোগ, রান্নার জায়গা ছিল অত্যন্ত অপরিষ্কার। ব্যবহৃত কাপড়ও ছিল নোংরা। রান্নায় ব্যবহৃত মশলাগুলি স্থানীয় দোকান থেকে কেনা বলে সেগুলির মেয়াদ যাচাই করা সম্ভব হয়নি। শুধু তাই নয়, ফিনাইল ও স্যাভলনের মতো পরিষ্কার করার সামগ্রীর পাশেই রাখা ছিল খাবারের উপকরণ। এই পরিস্থিতিতে ওই ক্যাফেটি পাঁচ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর EB-র আধিকারিকরা যান সল্টলেকের ‘নাফিল’ রেস্তরাঁয়। সেখানেও রান্নাঘরের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ ওঠে। পাশাপাশি বেশ কিছু খাবারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি না, তা নিয়েও সংশয় দেখা দেয়। এই অনিয়মের জেরে দু’দিনের জন্য রেস্তরাঁটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

সবশেষে অভিযান চলে ‘কষে-কষা’ রেস্তরাঁয়। সেখানে রান্নাঘরের অবস্থা আরও উদ্বেগজনক বলে অভিযোগ। রান্নার জায়গায় ইঁদুর ও টিকটিকির মল পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। রান্নাঘর অত্যন্ত অপরিচ্ছন্ন থাকার পাশাপাশি রেস্তরাঁর লাইসেন্সেও কিছু ত্রুটি ধরা পড়েছে। এই কারণে ১৪ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ‘কষে-কষা’কে।

মাত্র ৫১ টাকায় ৫৬ জিবি ডেটা! সঙ্গে আনলিমিটেড কলিং, জানুন BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট! ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

কর্পোরেট চাকরি ছেড়ে নারকেলের খোলের ব্যবসা! বছরে তরুণীর আয় শুনলে চমকে যাবেন

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দলবদলু কাকলি-সুদীপদের ভোটদানে আপত্তি জানিয়ে ওম বিড়লাকে চিঠি অভিষেকের

চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম

দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের