কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র কয়েক সেকেন্ডের ফোন। তারপরেই APK ফাইল খুলতেই সর্বস্বান্ত! পুরুলিয়া শহরের অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ৭ লক্ষ ১৯ হাজার টাকা। সাইবার প্রতারণার নতুন ফাঁদে পড়ে অবসরকালীন জীবনের সঞ্চিত ৭ লক্ষ ১৯ হাজার টাকা খোয়ালেন এক অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক। মোবাইলে আসা একটি APK ফাইল খুলতেই ধাপে ধাপে তাঁর এবং স্ত্রীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় বিপুল পরিমাণ টাকা। ঘটনায় স্বাভাবিকভাবেই মাথায় হাত বৃদ্ধ দম্পতির।

ইতিমধ্যেই পুরুলিয়া সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ব্যক্তি। জানা গিয়েছে, পুরুলিয়া শহরের নডিহা-দুলমি এলাকার বাসিন্দা দীপক কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি জেলাশাসকের দফতরের বিপর্যয় মোকাবিলা বিভাগে কর্মরত ছিলেন। সম্প্রতি অবসর গ্রহণ করেছেন তিনি। অভিযোগ, গতকাল, শনিবার তাঁর মোবাইল ফোনে একটি মেসেজ আসে। সেই মেসেজের সঙ্গে একটি ফোনও আসে। মেসেজে থাকা APK ফাইলটি খুলতেই বিপত্তি শুরু হয়। এরপর ধাপে ধাপে তাঁর নিজের এবং স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে থাকে। বিষয়টি বুঝে ওঠার আগেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় অবসরকালীন সঞ্চয়ের মোট ৭ লক্ষ ১৯ হাজার টাকা। ঘটনার পরই পুরুলিয়া সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীপকবাবু। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পডুন: ২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

প্রতারিত দীপকবাবুর আবেদন, পুলিশ দ্রুত ঘটনার তদন্ত করে প্রতারকদের চিহ্নিত করুক এবং তাঁর খোয়া যাওয়া টাকা উদ্ধারের ব্যবস্থা করুক। তবে পুরুলিয়ায় সাইবার প্রতারণার ঘটনা নতুন নয়। প্রতিদিনই নতুন নতুন কৌশলে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। কখনও ভুয়ো ফোন, কখনও লিঙ্ক, আবার কখনও APK ফাইলের মাধ্যমে প্রতারণার জাল ছড়ানো হচ্ছে। প্রশ্ন উঠছে, সাইবার অপরাধের এই বাড়বাড়ন্ত রুখতে প্রশাসনের তরফে সচেতনতা প্রচার আরও বাড়ানো প্রয়োজন কি না। পাশাপাশি সাধারণ মানুষও কতটা সতর্ক হচ্ছেন, তা নিয়েও উঠছে প্রশ্ন।

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু

মাত্র ৫১ টাকায় ৫৬ জিবি ডেটা! সঙ্গে আনলিমিটেড কলিং, জানুন BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট, ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

রান্নাঘরে ইঁদুরের বিষ্ঠা, খাবারের মান নিয়েও প্রশ্ন! সেক্টর ফাইভের তিন রেস্তরাঁয় ইবি-র অভিযান

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার