গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও লাভ হল না। ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনকে বোঝাতে ব্যর্থ হলেন সোনিয়া-রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়রা। ইন্ডিয়া জোটের নেতাদের খালি হাতেই ফেরালেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘আসন পুনর্বিন্যাস নিয়ম মেনেই হচ্ছে, সঠিকভাবে করা হচ্ছে, তাই সেই বিলের পক্ষেই তাঁর দলের সাংসদরা ভোট দেবেন।’ সূত্রের খবর, ডিএমকে প্রধান, কংগ্রেস সাংসদ রাহুলকে বলেছেন, বিলের পক্ষে না দাঁড়ালেও আসন পুনর্বিন্যাস হতোই। যেটা ভবিষ্যতে আরও ভয়ঙ্কর রূপ নিত। তামিলদের অস্তিত্বই মুছে যেত। তাই তাঁরা এখনই কেন্দ্রের আনা বিলের পক্ষে থাকছেন। আর কোনও উপায় নেই। স্ট্যালিনের এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই হতাশ হয়ে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। রবিবার দিল্লি থেকে চেন্নাই দৌড়েও কোনও কাজ না হওয়ায় জোর ধাক্কা খেল বিরোধী জোট ইন্ডিয়া। এবার তাঁদের গন্তব্য মুম্বই-তে শরদ পাওয়ারের কাছে। যদিও তাতে কোনও লাভ হবে না বলে মত রাজনৈতিক মহলের।

আরও পডুন: ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

গত ছ’মাস ধরে কংগ্রেসের সঙ্গে ডিএমকে-র সম্পর্কের শীতলতা ক্রমশ বেড়েছে। ইস্যু তামিলনাড়ুতে সরকার গড়া নিয়ে। দীর্ঘদিনের বন্ধু স্ট্যালিনকে ছেড়ে বিজয়ের দল টিভিকে-কে সাপোর্ট করায়, বেজায় ক্ষুব্ধ হয়ে রয়েছেন ডিএমকে-র নেতারা। কংগ্রেসের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তুলেছিল স্ট্যালিনের দল। অবশেষে সেই সম্পর্কের শীতলতা কাটানোর চেষ্টা করা হলেও অনেকটা দেরি করে ফেলল কংগ্রেস। মত রাজনৈতিক মহলের। কার্যত অভিমান থেকেই কেন্দ্রের প্রস্তাবিত বিলের পক্ষে চলে গিয়েছে ডিএমকে-র সমর্থন। ইন্ডিয়া জোটের নেতানেত্রীরা চলে যাওয়ার পরই স্ট্যালিন জানান, আসনবৃদ্ধি বা পুনর্বিন্যাস বিলে সমর্থনই করবেন তাঁরা। আগামিকাল সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশনের বর্ধিত পর্ব। এই বর্ধিত অধিবেশনেই আসন পুনর্বিন্যাস বিল পেশ করে তা পাশ করিয়ে নিতে চাইছে নরেন্দ্র মোদির সরকার। যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার, তা-ও প্রায় ছুঁয়ে ফেলেছে তারা। শুধু তা-ই নয়, বিরোধী জোট ইন্ডিয়া-র ঘরেও সিঁধ কেটে সাংসদ-দের সমর্থন ভাঙিয়ে এনেছেন তাঁরা। তাই এবার শুধুই সময়ের অপেক্ষা। সংসদে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল পেশ হলেও পাস হয়ে যাবে ও তাতে জয় হবে আখেরে কেন্দ্রীয় সরকারের।

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু

মাত্র ৫১ টাকায় ৫৬ জিবি ডেটা! সঙ্গে আনলিমিটেড কলিং, জানুন BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট, ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

রান্নাঘরে ইঁদুরের বিষ্ঠা, খাবারের মান নিয়েও প্রশ্ন! সেক্টর ফাইভের তিন রেস্তরাঁয় ইবি-র অভিযান

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার

দলবদলু কাকলি-সুদীপদের ভোটদানে আপত্তি জানিয়ে ওম বিড়লাকে চিঠি অভিষেকের