Loading live market data...
Loading active stocks...
Connecting...

মহালয়ার পুণ্য তিথিতেও বৃষ্টির ভ্রূকুটি কলকাতায়

তবে শুধু  কলকাতা নয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতেও। এই প্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর মূলত সেই কারণেই দক্ষিণবঙ্গে প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেখতে দেখতে শুরু হয়েই গেল শারদোৎসব ২০২১। বুধ সকালে মহালয়ার পুণ্যতিথিতে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হল দেবীপক্ষ। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এরপর চলতি সপ্তাহের শুরু থেকেই বাঙালির সবথকে বড়ো উৎসবের আনন্দে গা ভাসাতে চলেছে বঙ্গবাসী। কিন্তু এখন প্রশ্ন একটাই। আকাশের অবস্থা কেমন থাকবে পুজোর কটা দিন। সেই নিয়ে এখনও পর্যন্ত হাওয়া অফিস বিস্তারিতভাবে কিছু না জানালেও বুধবার মহালয়ার দিনেও বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধ সকালে কলকাতার আকাশ মেঘমুক্ত থাকলেও ক্রমশ বেলা বাড়ার সাথে সাথেই আবহাওয়ার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিদিনের রেকর্ড বহাল রেখে এদিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, এদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বহু জায়গায়। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি। 

তবে শুধু  কলকাতা নয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতেও। এই প্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর মূলত সেই কারণেই দক্ষিণবঙ্গে প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পের জেরেই বাংলার উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। এই ঘূর্ণাবর্তের জেরে আগামী সপ্তাহ অর্থাৎ পুজোর দিনগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পুজোতে কেমন থাকবে বাংলার আবহাওয়া তা এখন থেকেই স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না আবহাওয়াবিদরা। 

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর