গরমের দিনে হালকা খাবার পছন্দ? রইল সুস্বাদু চিকেন স্টুর রেসিপি

এই সময়ে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বেশী তেল, ঝাল, মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন না।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি মাসের শুরু থেকেই শহর কার্যত ব্যাগ গুছিয়ে বিদায় নিয়েছে শীত। মাসের শুরু থেকেই শীতের মনোরম আবহাওয়া উধাও, তার পরিবর্তে দিন বাড়তেই জায়গা নিয়েছে গরম। এই সময়ে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বেশী তেল, ঝাল, মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন না। উল্টে কম মশলার হালকা খাবার যা খেলে বদ হজম কিংবা অম্বলের সমস্যা হবে না সেই ধরণের খাবার পচ্ছন্দ তাঁদের। তাই আজ তাঁদের জন্যই রুইল একটি সুস্বাদু চিকেন স্টুর রেসিপি। 

উপকরণ

১. মুরগির মাংস ৫০০ গ্রাম
২. পেঁয়াজ কুচি ১ কাপ
৩. আদা বাটা ১ টেবিল চামচ
৪. রসুন বাটা ২ টেবিল চামচ
৫. কাঁচা লঙ্কা কুচি ১ টেবিল চামচ
৬. টমেটো কুচি আধা কাপ
৭. নারকেলের দুধ ১ কাপ
৮. লবণ স্বাদমতো
৯. গোলমরিচ ১ চা চামচ ও
১০. তেল ২ টেবিল চামচ।

পদ্ধতি

প্রথমে মাংসে লবণ ও গোলমরিচ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন।

এরপর আদা, রসুন বাটা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা থেকে তেল উঠে আসলে মাংস দিয়ে নাড়াচড়া করুন। স্বাদমতো লবণ দিন।

এরপর টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে ১০ মিনিট ঢেকে রাখুন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নারকেলের দুধ মিশিয়ে দিন।

ঝোল শুকিয়ে গেলে একটু জল মিশিয়ে দিন। তারপর গোলমরিচের গুঁড়া ও ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিন।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!