হোলির রঙ ফিকে, সপ্তাহ শুরুর দিনেই ধস শেয়ারবাজারে

একদিনে ৫৭১ দশমিক ৪৪ সূচক খোয়াল সেনসেক্স। পাশাপাশি নিফটি৫০ হারাল ১৬৯ দশমিক ৪৫ পয়েন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রঙের উ‍ৎসব পালন শেষে তিনদিন বাদে সোমবার খুলেছিল শেয়ারবাজার। আর সপ্তাহ শুরুর দিনেই নামল ধস। কার্যত হিলির রঙ ফিকে হয়ে গেল। একদিনে ৫৭১ দশমিক ৪৪ সূচক খোয়াল সেনসেক্স। পাশাপাশি নিফটি৫০ হারাল ১৬৯ দশমিক ৪৫ পয়েন্ট। শেয়ারবাজারে ধস নামায় একদিনে দেড় লক্ষ কোটি টাকার বেশি খোয়ালেন বিনিয়োগকারীরা।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে গত তিন সপ্তাহ ধরেই কার্যত শেয়ারবাজার অস্থিরতা চলছে। বাজার একদিন চড়ছে তো পরের দিনই হুড়মুড়িয়ে নামছে। আর বাজারের এমন অস্থিতিশীল অবস্থায় কার্যত বিপাকে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। অনেকেই বিনিয়োগ করতে গিয়ে পথে বসেছেন।

হোলির কারণে তিনদিন বাদে এদিন খুলেছিল শেয়ারবাজার। সাধারণত সোমবার বিনিয়োগকারীদের কাছে ব্ল্যাক মানডে হিসেবেই পরিচিত। এদিনও তার ব্যতিক্রম হলো না। সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে পড়তে থাকে বিভিন্ন সংস্থার শেয়ারদর। এক ঘন্টার মধ্যে তিনশোর কাছাকাছি সূচক হারায় সেনসেক্স। পরে ধাক্কা সামলে কিছুটা ঘুরে দাঁড়ায়। কিন্তু দুপুরের পরে ফের ধাক্কা খায়। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি বাজার।

এদিন বাজার বন্ধের সময়ে ৫৭১ দশমিক ৪৪ সূচক খুঁইয়ে সেনসেক্স দাঁড়ায় ৫৭ হাজার ২৯২ দশমিক ৪৯ পয়েন্টে। পাশাপাশি ১৬৯ দশমিক ৪৫ সূচক হারিয়ে নিফটি৫০ দাঁড়িয়েছে ১৭ হাজার ১১৭ দশমিক ৬০ পয়েন্টে। এদিন সবচেয়ে বেশি পতন ঘটেছে ব্রিটানিয়ার শেয়ারে। একদিনে সংস্থার শেয়ারের দাম কমেছে ১১৮ টাকা ৪০ পয়সা। এফএমসিজি সংস্থাগুলির শেয়ারের দামও যথেষ্টই কমেছে।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই