শপিং থেকে বিরত থাকলেও পুজোর ভোজ বহাল থাকছে বাসবদত্তা চট্টোপাধ্যায়ের

পুজোয় সব কাজ থেকে ছুটি তাই আড্ডার প্ল্যানও রয়েছে বাসবদত্তার। তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। পরিস্থিতি ঠিক থাকলে তার পুজো প্ল্যান হয়ত খানিকটা বদলাতেও পারে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি মুক্তি পেয়েছে বাসবদত্তা চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘তরুলতার ভূত’। ছবিতে তাঁর চরিত্রের নাম মনোরমা। পর্দার মনোরমা অর্থাৎ বাসবদত্তা চট্টোপাধ্যায় কীভাবে পুজো কাটাবেন জানতে চাওয়া হলে এবারের পুজো প্ল্যান এই মুহূর্তের প্রতিনিধি অরণী ভট্টাচার্যের সঙ্গে ভাগ করে নিলেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। 

অভিনেত্রী জানান, পুজোতে কলকাতাতেই থাকবেন। তবে করোনা পরিস্থিতিতে বাইরে সেভাবে বেরোনোর কোনও প্ল্যান নেই।  অষ্টমীর অঞ্জলি দেবেন পাড়ার মণ্ডপেই । পুজোয় সব কাজ থেকে ছুটি তাই আড্ডার প্ল্যানও রয়েছে বাসবদত্তার। তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। পরিস্থিতি ঠিক থাকলে তার পুজো প্ল্যান হয়ত খানিকটা বদলাতেও পারে।  এবছর শপিং একেবারেই করেননি বাসবদত্তা।

তবে শপিং থেকে বিরত থাকলেও পুজোর ভোজ বহাল থাকছে। তা একেবারেই বাদ দিচ্ছেন না তিনি। পুজোয় খাওদাওয়া একটা মুখ্য বিষয় আর তা থেকে ব্যাতিক্রম নন অভিনেত্রীও। একটা কঠিন ডায়েট মেনে চলতে হয় বছরের বাকি দিন তাঁদের। তা থেকে এ খানিকটা মুক্তি,খানিকটা আস্কারা বলা চলে। তবে করোনাকালে যেহেতু বাইরে যাওয়ার প্ল্যান নেই তাই বাড়িতেই খাওয়াদাওয়ার প্ল্যান রয়েছে। মায়ের হাতের রান্না তাঁর পুজোয় মাস্ট। এবছরও তার ব্যাতিক্রম হচ্ছে না।

পুজো প্ল্যানের পাশাপাশি বাসবদত্তা জানান, বর্তমানের পুজোয় আনন্দ করার পাশাপাশি ছেলেবেলার পুজোও ভীষণভাবে মিস করেন অভিনেত্রী। ছেলেবেলার ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা, ভোগ খাওয়ার মত স্মৃতিগুলি আমাদের সকলের মতই বাসবদত্তার স্মৃতিতেও আজও উজ্জ্বল।

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত ১

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা