বড়সড় স্বস্তি, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত মাত্র ২৭ জন

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও এক ধাক্কায় অনেকটা কমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রঙের উ‍ৎসবের পরে রাজ্যে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন তথাকথিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু সোমবারের পরিসংখ্যান সেই আশঙ্কাকে ভিত্তিহীন বলেই প্রমাণ করে দিল। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ যেমন অনেকটাই কমেছে, তেমনই নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও এক ধাক্কায় অনেকটা কমেছে। নতুন করে রাজ্যে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন মাত্র ২৭ জন। সংক্রমণ হার নেমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশে। তবে ফের প্রাণহানির ঘটনা ঘটেছে। করোনার ছোবলে আরও একজনের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। একদিনে ৯ হাজার ৮৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশে। যার ফলে ২৭ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৬ হাজার ৮৪২ জনে। নতুন করে আরও একজন মারা গিয়েছেন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ১৯৫ জন।’

সুস্থতার হার ক্রমশই স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৯৬ জন। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হলেন ১৯ লাখ ৯৪ হাজার ৭৯৭ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৯১ শতাংশ। আগের দিনের চেয়ে অ্যাকটিভ কেস কমেছে ৭০টি। যার ফলে সক্রিয় করোনার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৫০-এ।’

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন